১৮ তম ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লি উঠেছে সেজে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে দেশের রাজধানীতে পর পর পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানরা। এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দিল্লিতে পৌঁছে গিয়েছেন। আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মাঝে পুতিন মোদী সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। একনজরে দেখে নেওয়া যাক ব্রিকস ঘিরে কিছু টুকরো খবর।

১.আমেরিকা-ইরান যুদ্ধের মাঝে ব্রিকস ২০২৬ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, তারই মাঝে ভারতে অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূত সারজেই গোর পৌঁছলেন ইম্ফলে। একটা সময় এই মণিপুর একাধিক হিংসায় কেঁপে উঠেছে। মণিপুরের ইম্ফলে এদিন পা রেখেছেন ভারতে অবস্থিত মার্কিন দূত।
২. ব্রিকস ভূক্ত দেশের তালিকায় রয়েছে, ভারত, চিন, রাশিয়া, ইরান, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরশাহি, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে সৌদি-ইরান সম্পর্ক সেভাবে ইতিবাচক নয়। অন্যদিকে, সৌদির সঙ্গে আমিরশাহির সম্পর্ক নিয়েও বেশ জল্পনা রয়েছে। ইরানে আমেরিকার হানার পর সৌদি, আমিরশাহিতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরানও। এই ব্রিকস সামিটে এই দেশগুলির প্রতিনিধিদের দিকে নজর থাকবে সব মহলের।
৩. ১২ ও ১৩ সেপ্টেম্বর চলবে ১৮ তম ব্রিকস সামিট। তার আগে আজ দিল্লিতে নরেন্দ্র মোদী ও ভাল্দিমির পুতিনের বৈঠক হয়। পুতিনকে এদিন তামিল ভাষায় লেখা থিরুক্কুরাল-র রুশ সংস্করণ উপহার দেন মোদী। তাঁদের সাক্ষাতে ইউক্রেন যুদ্ধের মাঝে রুশ প্রেসিডেন্টের প্রতি মোদী বলেন, সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই হলো অগ্রগতির পথ এবং ভারত শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
৪. আমেরিকা-ইরান যুদ্ধের মাঝেই হোক বা ইউক্রেনে রুশ হানার মধ্যে, একাধিক ক্ষেত্রে ভারতের নাবিকরা বিপদে পড়েছেন, প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে। সেই প্রেক্ষাপটে, ইরান, রাশিয়ার উপস্থিতিতে মোদীর বক্তব্য তুলে ধরে বিদেশমন্ত্রক এক বিবৃতি দেয়। দিল্লি বলছে, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা 'পশ্চিম এশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়ে মতবিনিময় করেছেন, যা সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে প্রভাবিত করেছে।'
{{/usCountry}}৪. আমেরিকা-ইরান যুদ্ধের মাঝেই হোক বা ইউক্রেনে রুশ হানার মধ্যে, একাধিক ক্ষেত্রে ভারতের নাবিকরা বিপদে পড়েছেন, প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে। সেই প্রেক্ষাপটে, ইরান, রাশিয়ার উপস্থিতিতে মোদীর বক্তব্য তুলে ধরে বিদেশমন্ত্রক এক বিবৃতি দেয়। দিল্লি বলছে, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা 'পশ্চিম এশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়ে মতবিনিময় করেছেন, যা সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে প্রভাবিত করেছে।'
{{/usCountry}}৫. এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই গাড়িতে বসে নরেন্দ্র মোদীকে সফর করতে দেখা যায় দিল্লিতে।
৬. ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। ব্রিকসের বাণিজ্য সাম্মেলনে যোগ দিয়ে পেজেশকিয়ান বলেন, 'এই সভাটি সদয়ভাবে আয়োজন করার জন্য আমি বন্ধুত্বপূর্ণ ভারত সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে ব্রিকস সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে তাঁর মূল্যবান প্রচেষ্টার জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।'
৭. রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এদিন বলেন, 'গত পাঁচ বছরে বিশ্বের জিডিপির ৪০ শতাংশেরও বেশি উৎপাদন করেছে ব্রিকস দেশগুলো, যেখানে তথাকথিত জি৭ বা গ্রুপ অফ সেভেনের (আমি জানি না কেন একে গ্রুপ অফ সেভেন বলা হয়) অবদান মাত্র ২৯ শতাংশ।' উল্লেখ্য, শোনা যাচ্ছে, তাবড় মার্কিনি শুল্ক-বোমার মুখে ১৮ তম ব্রিকস সম্মেলনে ডি-ডলারাইজেশন নিয়ে আলোচনা হতে পারে।
৮.এরই মাঝে ব্রিকসের বাণিজ্য সামিটে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হাত ধরে পাশে পুতিন ও রামাফোসাকে নিয়ে এগোতে দেখা যায় মোদীকে। যে ছবির ফ্রেম কূটনৈতিক আঙিনায় নানান আলোচনার সঞ্চার করেছে।