পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার বিজেপির জয়কে উদযাপন করতে দেখা গেল ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যানকে। নিজের নির্বাচনী এলাকার ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে বিজয় উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

নিজের ফেসবুক পোস্টে বব ব্ল্যাকম্যান লেখেন, 'ভারতের জন্য এই এক ঐতিহাসিক রাত। বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে জয়লাভ করে এক অভাবনীয় অঘটন ঘটিয়েছে। মমতা ব্যানার্জীর ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। পাশাপাশি টানা তৃতীয়বারের মতো অসমে ক্ষমতা ধরে রেখেছে তারা। এনডিএ জোট পুদুচেরিও জয় করেছে। পাঁচটি রাজ্য জুড়ে এই নির্বাচনের ফলাফল বিজেপির জন্য একটি বড় অগ্রগতি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রতি একটি শক্তিশালী সমর্থন।'
এরপর তিনি লেখেন, 'হ্যারোতে বসবাসকারী ব্রিটিশ ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে এই উপলক্ষে উদযাপনে যোগ দিলাম। তাতে আমি অত্যন্ত আনন্দিত। তাঁরা অপরিসীম গর্ব ও উৎসাহের সাথে এই ফলাফল প্রত্যক্ষ করেছেন। এই ঐতিহাসিক বিজয়ের জন্য প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ!' উল্লেখ্য, বব ব্ল্যাকম্যান এর আগে একাধিকবার বাংলাদেশে হিন্দুদের ওপর জামাতিদের অত্যাচারের বিষয়ে সরব হয়েছিলেন ব্রিটিশ সংসদে। তাঁর নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য ভোটার বাঙালি হিন্দু।
এদিকে এর আগে গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিধানসভা ভোটের জয় নিয়ে বার্তা দেন। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, 'ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।' উল্লেখ্য, ২০২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২০৭টি আসনে জয়লাভ করে রেকর্ড তৈরি করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। রাজ্যে নয়টি এমন জেলা রয়েছে যেখানে একটিও আসন পায়নি তৃণমূল। জানা যাচ্ছে, আগামী ৯ তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে পারেন রাজ্যে নয়া সরকারের মুখ্যমন্ত্রী।
{{/usCountry}}এদিকে এর আগে গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিধানসভা ভোটের জয় নিয়ে বার্তা দেন। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, 'ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।' উল্লেখ্য, ২০২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২০৭টি আসনে জয়লাভ করে রেকর্ড তৈরি করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। রাজ্যে নয়টি এমন জেলা রয়েছে যেখানে একটিও আসন পায়নি তৃণমূল। জানা যাচ্ছে, আগামী ৯ তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে পারেন রাজ্যে নয়া সরকারের মুখ্যমন্ত্রী।
{{/usCountry}}