Captain Smit Machchhar Health Update: সুস্থ হচ্ছেন ভারতের ‘গর্ব’ ক্যাপ্টেন স্মিত! 'উগ্র ইসলামি' কো-পাইলট ‘মহিলাদের….’

Captain Smit Machchhar Health Update: ভারতীয় দূতাবাসের তরফে জানানো হল যে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ভারতের ‘গর্ব’ ক্যাপ্টেন স্মিত মচ্ছর। যাঁর সাহসিকতার কারণে ৯/১১ হামলার মতো ঘটনা ঘটেনি। প্রাণ বেঁচেছে ১৭৪ জনের।

Published on: Oct 1, 2026, 19:59:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Captain Smit Machchhar Health Update: উদ্বেগ কিছুটা কাটল। ভারতের ‘গর্ব’ ক্যাপ্টেন স্মিত মুচ্ছার সুস্থ হয়ে উঠছেন বলে সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে। সৌদি আরব থেকে আবুধাবিতে উড়িয়ে নিয়ে আসার পরে বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘আজ হাসপাতালে ক্যাপ্টেন স্মিত মচ্ছর এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল। ক্যাপ্টেন মুচ্ছার ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর চিকিৎসা এবং সার্বিক সুস্থতার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস।’

ভারতের গর্ব ক্যাপ্টেন স্মিত মচ্ছরের আরোগ্য কামনায় বারাণসীতে প্রার্থনা। (ছবি সৌজন্যে পিটিআই)
ভারতের গর্ব ক্যাপ্টেন স্মিত মচ্ছরের আরোগ্য কামনায় বারাণসীতে প্রার্থনা। (ছবি সৌজন্যে পিটিআই)

ওমানি কো-পাইলটের বিরুদ্ধে বিস্ফোরক দাবি সতীর্থের

আর যে ওমানি কো-পাইলটের কারণে স্মিতকে এরকম ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছে। চ্যানেল ১৬-র বিদেশ বিষয়ক সাংবাদিক জোসেফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লাই দুবাইয়ের অপর এক পাইলট জানিয়েছেন, ওমানের কো-লাইটের ‘চরম ধর্মীয় আচরণ’ লক্ষ্য করা যেত। তাঁর কথায়, ‘মহিলাদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করত।’

আরও পড়ুন: Telegram Channel used for Terrorism: নাম কবিতার গ্রুপের মতো! বাংলা-সহ ভারতে জঙ্গি বীজ ছড়াতে ‘চ্যানেল’ বাংলাদেশের JMB

‘উগ্র ইসলামি’ ধারায় মগজধোলাই, দাবি নেতানিয়াহুর

যে ওমানি কো-পাইলটকে ‘উগ্র ইসলামি’ ধারায় মগজধোলাই হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে মনে করা হচ্ছে যে প্লেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছিল ওমানের কো-পাইলট। সম্ভবত একাই সেই কাজটা করার চেষ্টা করছিল বলে দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: UPSC Success Story: ঠাকুরদা ছিলেন চম্বলের কুখ্যাত ডাকাত! আইআইটি-ইউপিএসসি পাস করে তাক লাগালেন নাতি

ক্যাপ্টেন স্মিতকে কুর্নিশ পুরো বিশ্বের

তারইমধ্যে ক্যাপ্টেন স্মিতকে কুর্নিশ জানিয়েছেন নেতানিয়াহু। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইজরায়েলগামী ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটের ভিতরে আচমকা ছুরি নিয়ে হামলার জেরে গুরুতর আহত হয়ে যে সাহসিকতার পরিচয় দেন ক্যাপ্টেন স্মিত, তা নিয়ে নেতানিয়াহু প্রশংসা করেন বলেন যে গুরুতর আহত হয়েও হামলাকারীকে নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দিয়েছিলেন ভারতীয় পাইলট। এই সাহসী পদক্ষেপের ফলে ১৭৪ জনের জীবন রক্ষা পেয়েছে।

আরও পড়ুন: CJP Abhijeet Dipke on Modi: ‘মোদী আমেরিকার ভোটেও জিততে পারেন…’, দাবি CJP-র অভিজিৎ দীপকের, দিলেন আরও ৩ শর্ত

একইসুরে ক্যাপ্টেন স্মিতকে স্যালুট জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অসামান্য সাহসিকতা ও অন্যদের জীবন রক্ষার ক্ষেত্রে অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন (ক্যাপ্টেন স্মিত)। তাঁর বীরত্ব শত-শত মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে ভারত গর্বিত। তাঁর দ্রুত আরোগ্য, নতুন শক্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More