...
...
Next Story

Faridabad firing incident:'শুভ দীপাবলি, সবাইকে মেরে ফেলব!' প্রাক্তন টেক মাহিন্দ্রা-অফিসার খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

Faridabad firing incident: গত ৬ নভেম্বরের রাতে ফরিদাবাদের সেক্টর ২১সি- তে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Published on: Nov 12, 2026, 21:02:14 IST
Advertisement

Faridabad firing incident: গাড়ি রাখা নিয়ে বচসা। আরও সামান্য কিছু বিষয়ে বচসা। পোষ্য কুকুর নিয়ে বাক-বিতণ্ডা। এইসবের জেরে প্রতিবেশীর হাতে খুন হয়েছেন টেক মহীন্দ্রার প্রাক্তন আঞ্চলিক প্রধান ৪২ বছরের পরমজিৎ ধনকড়। সিঙ্গাপুর থেকে আত্মীয়র বিয়েতে দেশে এসেছিলেন তিনি। আর তাঁর সঙ্গেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। যে সময় পরমজিৎ ধনকড়ের উপর তার প্রতিবেশী লাগাতার গুলি চালাচ্ছিল, সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। হাড়হিম করা এই ভিডিও দেখে শিউরে উঠছেন সকলেই।

প্রাক্তন টেক মাহিন্দ্রা কর্তা-খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে (সৌজন্যে এক্স )
প্রাক্তন টেক মাহিন্দ্রা কর্তা-খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে (সৌজন্যে এক্স )

ফরিদাবাদে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে। পরমজিৎ ধনকড়ের উপর গুলি চালাতে চালাতে অভিযুক্ত মনু শর্মাকে এও বলতে শোনা গিয়েছে, 'শুভ দীপাবলি। সবাইকে মেরে দেব। সবাইকে মেরেই যাব।' গত ৬ নভেম্বরের রাতে ফরিদাবাদের সেক্টর ২১সি- তে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কে কোথায় গাড়ি রাখবেন, কার পোষ্য কুকুর পার্কিং লটের কোথায় থাকবে - এইসব সামান্য বিষয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া যে এমন ভয়ঙ্কর রূপ নেবে যে একজন আরেকজনের উপর ১৫-১৬ রাউন্ড গুলিয়ে চালিয়ে প্রতিশোধ নেবেন, এমনটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেন না কেউই। তবে ঠিক এমনটাই হয়েছে ফরিদাবাদে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পরমজিতের উপর অভিযুক্ত মনু অন্তত ১৫-১৬ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশ আগে জানিয়েছিল মনু নিজের লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকেই গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন পরমজিৎ। তাঁর ছেলেও ভয়ে, আতঙ্কে পালাচ্ছিল। কিন্তু সেই অবস্থাতেই গুলি চালানো থামাননি অভিযুক্ত মনু শর্মা। দু'পক্ষের বচসার মাঝে পরমজিৎকে হাতজোড় করে অনুনয় করতেও দেখা গিয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। পকেট থেকে পিস্তল বের করে গুলি চালাতে শুরু করেছে অভিযুক্ত ব্যক্তি। ইতিমধ্যেই মনু শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবিদ্ধ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার আগে মনু শর্মার টি-শার্টের কলার ধরে তাঁকে থামানোর চেষ্টা করেন পরমজিৎ। ওই অবস্থাতেই দু'পক্ষের হাতাহাতি হয়। তবে ততক্ষণে যথেষ্টই ঘায়েল হয়ে গিয়েছিলেন পরমজিৎ। এক মহিলাও তাঁকে বাঁচাতে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত পরমজিৎকে বাঁচানো সম্ভব হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks