...
...
Next Story

Dharmendra Pradhan on NEET: 'আমরা দায়িত্ব নিচ্ছি!'NEET প্রশ্ন ফাঁস-কাণ্ডে দায় স্বীকার কেন্দ্রের, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Dharmendra Pradhan on NEET: এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করা সত্ত্বেও চেইন অফ কমান্ডে কোথাও ভাঙন তৈরি হয়েছিল। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার তাঁর দায়িত্ব এড়াচ্ছে না। এই সমস্যা সমাধানের দায়িত্ব আমরা নিচ্ছি।’

Published on: May 15, 2026, 13:48:20 IST
Advertisement

Dharmendra Pradhan on NEET: রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর হওয়ার পরও নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে অবশেষে দায় স্বীকার করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁসের আশঙ্কা কমাতে এবং নিরাপত্তা আরও শক্তিশালী করতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর স্নাতক স্তরের পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

NEET প্রশ্ন ফাঁস-কাণ্ডে দায় স্বীকার কেন্দ্রের (Rahul Singh)
NEET প্রশ্ন ফাঁস-কাণ্ডে দায় স্বীকার কেন্দ্রের (Rahul Singh)

এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করা সত্ত্বেও চেইন অফ কমান্ডে কোথাও ভাঙন তৈরি হয়েছিল। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার তাঁর দায়িত্ব এড়াচ্ছে না। এই সমস্যা সমাধানের দায়িত্ব আমরা নিচ্ছি।’ ভবিষ্যতে যাতে পরীক্ষায় এই ধরনের অসৎ কাজ না হয়, তাও নিশ্চিত করার কথা বলেন তিনি। কোনও অবস্থাতেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপস করা হবে না বলে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। এর জন্য জনগণের সমর্থনের কথাও বলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি জানান যে এবারের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্ত করছে। অভিযুক্ত একজনকেও ছাড়া হবে না। ধর্মেন্দ্র প্রধানের কথায়, 'আমরা চাইনি যে শিক্ষা মাফিয়াদের চক্রান্তের কারণে কিংবা কোনও অযোগ্য প্রার্থীর অন্যায় উপায়ে সুবিধা লাভের ফলে কোনও যোগ্য শিক্ষার্থী তার অধিকার থেকে বঞ্চিত হোক ৷ মেধাবী শিক্ষার্থীদের স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি আবারও বলতে চাই যে, আমরা চাইনি কোনও মাফিয়া চক্রের চক্রান্ত কিংবা অর্থের দাপট আপনাদের আসন কেড়ে নিক। আমরা এমনটা ঘটতে দিতে চাইনি ৷' তিনি আরও বলেন, 'এনটিএ যেখানে যেখানে ব্যর্থ হবে, আমাদের তা সংশোধন করতে হবে এবং এর জন্য এনটিএ-ই দায়ী থাকবে।'

১. ওএমআর শিটে ফিল করার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।

২. ১৪ জুন অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

৩. বাতিল হওয়া পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে।

৪. পুনঃপরীক্ষার জন্য অতিরিক্ত কোনও ফি নেওয়া হবে না।

৫. পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের শহর বেছে নিতে পারবেন।

৬. শহর বেছে নেওয়ার জন্য বা সংশোধনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe