...
...
Next Story

Ethanol mixed Petrol: ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে ধোঁয়াশা, সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল- ‘ফল জানতে আরও এক বছর’

ইথানল হল আখ, ভুট্টা-সহ বিভিন্ন কৃষিজ পণ্য থেকে উৎপাদিত একটি জৈব জ্বালানি। পেট্রোলের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে এটি মিশিয়ে ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, এই উদ্যোগের মাধ্যমে বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পরিবেশ দূষণ হ্রাস করা সম্ভব হবে।

Published on: Jul 1, 2026, 12:15:23 IST
Advertisement

দেশে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে জোর দিয়েছে কেন্দ্র সরকার। তবে এই উদ্যোগের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এখনও নিশ্চিত নয় সরকার নিজেই। সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে কেন্দ্র জানিয়েছে, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর প্রকৃত ফলাফল জানতে আরও অন্তত এক বছর সময় লাগবে।

দেশে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে জোর দিয়েছে কেন্দ্র সরকার। (Naveen Sharma)
দেশে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে জোর দিয়েছে কেন্দ্র সরকার। (Naveen Sharma)

ইথানল হল আখ, ভুট্টা-সহ বিভিন্ন কৃষিজ পণ্য থেকে উৎপাদিত একটি জৈব জ্বালানি। পেট্রোলের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে এটি মিশিয়ে ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, এই উদ্যোগের মাধ্যমে বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পরিবেশ দূষণ হ্রাস করা সম্ভব হবে। বিশেষ করে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওঠানামার প্রেক্ষিতে বিকল্প জ্বালানির ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছে সরকার।

তবে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে নানা প্রশ্নও উঠছে। বহু গাড়ি মালিকের অভিযোগ, বেশি পরিমাণ ইথানল ব্যবহারের ফলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমছে, মাইলেজে প্রভাব পড়ছে এবং পুরনো মডেলের বহু গাড়িতে এই জ্বালানি ব্যবহার করাই সম্ভব হচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রেই নতুন প্রযুক্তির গাড়ি কেনার প্রয়োজন দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়েই কর্নাটক হাই কোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) সুপ্রিম কোর্টে আবেদন জানায়। মামলার শুনানিতে বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে কেন্দ্রের হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমনি। আদালতে তিনি জানান, বর্তমানে ২০ শতাংশ ইথানল মিশ্রণের প্রকল্প পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এই প্রকল্পের সুফল বা কুফল সম্পর্কে চূড়ান্ত মূল্যায়ন আগামী বছরের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ, এই মুহূর্তে সরকারও নিশ্চিতভাবে বলতে পারছে না যে ইথানল মিশ্রিত পেট্রোল দীর্ঘমেয়াদে গাড়ির ইঞ্জিন, জ্বালানি দক্ষতা বা অর্থনীতির উপর কী ধরনের প্রভাব ফেলবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe