পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আমেরিকা থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG আমদানি বাড়ানোর পথে হাঁটছে ভারত। সরকারি নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালে ভারতের মোট LPG আমদানির অন্তত ১৫ শতাংশ আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে আনার পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতেই আমেরিকার সঙ্গে প্রথম দীর্ঘমেয়াদি LPG আমদানি চুক্তি করেছিল ভারত। সেই চুক্তির আওতায় প্রায় ২২ লক্ষ টন LPG আমেরিকা থেকে আমদানির কথা, যা ভারতের মোট LPG আমদানির প্রায় ১০ শতাংশ। এবার সেই পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার শীর্ষ আধিকারিকরা বর্তমানে আমেরিকায় রয়েছেন এবং নতুন সরবরাহ চুক্তি নিয়ে সম্ভাব্য সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছেন।
কেন আমেরিকার দিকে ঝুঁকছে ভারত?
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ভারতের জ্বালানি নিরাপত্তার বড় পরিকল্পনা। এতদিন ভারতের LPG চাহিদার ৯০ শতাংশেরও বেশি পূরণ হত পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে। কিন্তু ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে তৈরি হওয়া অস্থিরতা আন্তর্জাতিক LPG সরবরাহ ব্যবস্থায় বড় চাপ তৈরি করেছে।
এই পরিস্থিতি ভারতকে বুঝিয়েছে, একটি নির্দিষ্ট অঞ্চল বা কয়েকটি দেশের উপর অতিরিক্ত নির্ভরতা জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমেরিকা-সহ অন্যান্য দেশ থেকে আমদানির পরিমাণ বাড়িয়ে সরবরাহের উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে নয়াদিল্লি।
চলতি বছর আগস্ট পর্যন্ত আমেরিকা ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় LPG সরবরাহকারী হয়ে উঠেছে। আমেরিকা থেকে রেকর্ড প্রায় ৩৯ লক্ষ টন LPG ভারতে এসেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সম্ভাব্য সরবরাহকারী ও তাঁদের প্রস্তাব খতিয়ে দেখে আমেরিকান LPG কেনার জন্য যৌথভাবে টেন্ডার জারি করতে পারে।
বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ
{{/usCountry}}চলতি বছর আগস্ট পর্যন্ত আমেরিকা ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় LPG সরবরাহকারী হয়ে উঠেছে। আমেরিকা থেকে রেকর্ড প্রায় ৩৯ লক্ষ টন LPG ভারতে এসেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সম্ভাব্য সরবরাহকারী ও তাঁদের প্রস্তাব খতিয়ে দেখে আমেরিকান LPG কেনার জন্য যৌথভাবে টেন্ডার জারি করতে পারে।
বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ
{{/usCountry}}আমেরিকা থেকে LPG আমদানি বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে ভারতের বৃহত্তর বাণিজ্য কূটনীতির যোগ রয়েছে। আমেরিকার সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তির জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে ভারত। ওয়াশিংটনও বহুদিন ধরে ভারতের কাছে আমেরিকা থেকে আরও বেশি জ্বালানি কেনার দাবি জানিয়ে আসছে।
ফলে আমেরিকা থেকে LPG আমদানি বাড়লে দুই দেশের বাণিজ্য ভারসাম্য নিয়েও আলোচনা সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি।
LPG সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ
হরমুজ প্রণালীর অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রভাব ভারতের LPG বাজারেও পড়েছে। সরবরাহের ঘাটতির কারণে গত মাসে ভারতের LPG ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশেরও বেশি কমে প্রায় ২৩.৫ লক্ষ টনে নেমে যায়। অনেক পরিবার ও শিল্প সংস্থাকে LPG-এর বিকল্প হিসেবে PNG কিংবা আরও দূষণকারী জ্বালানির দিকে ঝুঁকতে হয়েছে।
এদিকে ১৪ আগস্ট দিল্লিতে ১৪.২ কেজির গৃহস্থালি LPG সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৭৩৮ টাকা। রাঁচিতে গৃহস্থালি সিলিন্ডারের দাম ৯৯৯.৫০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৯২২ টাকা। ফলে দিল্লির তুলনায় রাঁচিতে গৃহস্থালি সিলিন্ডার ৫৭.৫০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডার ১৮৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
এই পরিস্থিতিতে আমেরিকা থেকে দীর্ঘমেয়াদি LPG আমদানি বাড়ানোর পরিকল্পনা শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, ভারতের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।