...
...
Next Story

স্ত্রীর মাধ্যমে ১০ লক্ষ ঘুষ! CBI-এর জালে কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিক

I&B ministry officer: সিবিআই সূত্রে খবর, ধৃত সন্দীপ ২০২০ ব্যাচের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (আইসিএএস)-এর একজন অফিসার।

Published on: Aug 20, 2026, 14:05:23 IST
Advertisement

I&B ministry officer: সিবিআইয়ের (CBI) জালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক (I&B ministry officer)। ওই মন্ত্রকের ইন্টারনাল ফাইনান্সিয়াল অ্যাডভাইজার (আইএফএ) তথা ডেপুটি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস পদে কর্মরত সন্দীপ নামে ওই আধিকারিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, চুক্তি নবীকরণের ফাইল দ্রুত ছেড়ে দেওয়ার নামে নিজের স্ত্রীর মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি (Union Ministry corruption news)।

CBI-এর জালে কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিক (HT_PRINT)
CBI-এর জালে কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিক (HT_PRINT)

সিবিআই সূত্রে খবর, ধৃত সন্দীপ ২০২০ ব্যাচের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (আইসিএএস)-এর একজন অফিসার। অভিযোগ, একটি বেসরকারি সংস্থার চুক্তি নবীকরণের কাজ তাঁর টেবিলে বেশ কিছু দিন ধরে আটকে ছিল। ফাইলটি দ্রুত মেটানো এবং কাজ এগিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এক ব্যবসায়ীর কাছে প্রথমে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। তবে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে রফা হলে ঘুষের অঙ্ক কমে দাঁড়ায় ১০ লক্ষ টাকায়। টাকা মেটালেই আটকে থাকা ফাইল দ্রুত মঞ্জুর করার আশ্বাস দিয়েছিলেন ওই আধিকারিক।

সিবিআইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, 'অভিযুক্ত আইসিএএস আধিকারিক চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রিনিউ করানোর জন্য ঘুষের দাবি করেছিলেন। আমরা সঠিক সময়ে ফাঁদ পেতে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করেছি।' এর আগে বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সিবিআইয়ের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। সিবিআই আধিকারিকেরা অভিযোগটি খতিয়ে দেখে একটি বিশেষ ফাঁদ তৈরি করেন। গত মঙ্গলবার পূর্বপরিকল্পিত ছক অনুযায়ী ব্যবসায়ী যখন টাকা দিতে যান, তখন সরাসরি নিজে টাকা না নিয়ে সন্দীপ তাঁর স্ত্রীয়ের মাধ্যমে টাকা নেন। কিন্তু সেই সময় আড়ালে নজর রাখছিলেন সিবিআই আধিকারিকরা। টাকা হাতবদল হওয়া মাত্রই হাতেনাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত আধিকারিক ও তাঁর স্ত্রীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks