...
...
Next Story

NEET Re-Examination: NEET পুনঃপরীক্ষার আগে বড় পদক্ষেপ! জালিয়াতি রুখতে ভারতে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম

NEET Re-Examination: এক বিবৃতিতে এনটিএ জানিয়েছে, সংস্থাটির সুপারিশের ভিত্তিতে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক আগামী ২২ জুন পর্যন্ত ভারতে 'টেলিগ্রাম' পরিষেবা সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে।

Published on: Jun 16, 2026, 16:30:59 IST
Advertisement

NEET Re-Examination: আগামী ২১ জুনের নিট ইউজি পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষাসংক্রান্ত তথ্য বিকৃতি ও কারসাজি রোধে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভারতে আগামী ২২ জুন পর্যন্ত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম 'টেলিগ্রাম' পরিষেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর সরকারে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ)। এনটিএ-এর সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। সংস্থাটি বলছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জালিয়াতি এবং ভুল তথ্য ছড়ানো প্রতিহত করা।

NEET পুনঃপরীক্ষার আগে বড় পদক্ষেপ! (Keshav Singh/HT File Photo)
NEET পুনঃপরীক্ষার আগে বড় পদক্ষেপ! (Keshav Singh/HT File Photo)

এক বিবৃতিতে এনটিএ জানিয়েছে, সংস্থাটির সুপারিশের ভিত্তিতে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক আগামী ২২ জুন পর্যন্ত ভারতে 'টেলিগ্রাম' পরিষেবা সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকার টেলিগ্রামকে ভারতে ৩০ জুন পর্যন্ত তাদের 'মেসেজ এডিটিং' বা বার্তা সম্পাদনার সুবিধাটি নিষ্ক্রিয় করার নির্দেশও দিয়েছে। সংস্থাটি বলছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিভিন্ন সংগঠিত জালিয়াত চক্রকে প্রতিহত করা। ভারতে সুবিধাভোগী গোষ্ঠী টেলিগ্রাম ব্যবহার করে প্রশ্ন ফাঁসের মিথ্যা দাবি ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার এবং তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে থাকে। তাই ২১ জুন নির্ধারিত নিট-এর ফের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের লক্ষ্য করে প্রতারণাচক্রের মাধ্যমে টেলিগ্রামের সুপরিকল্পিত ব্যবহারের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

টেলিগ্রামের ‘এডিটিং’ ফিচার কেন নজরদারিতে?

এনটিএ-র মতে, অতীতে এই সুবিধার অপব্যবহার করে 'প্রশ্নপত্র ফাঁসের' ভুয়ো প্রমাণ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটররা আগে পোস্ট করা বার্তা সম্পাদনা করতে এবং সংযুক্ত ফাইল পরিবর্তন করতে পারতেন, অথচ বার্তার আসল সময় বা 'টাইমস্ট্যাম্প' অপরিবর্তিত থাকত। সংস্থাটি জানিয়েছে, 'এই সুবিধার মাধ্যমে চ্যানেলের অ্যাডমিনিস্ট্রেটর আগে পোস্ট করা বার্তার বিষয়বস্তু (যেমন পিডিএফ -এর মতো সংযুক্ত ফাইল) পরিবর্তন করতে পারেন, অথচ বার্তাটি পাঠানোর আসল সময় বা 'টাইমস্ট্যাম্প' একই থাকে। এই সক্ষমতাটি ব্যবহার করে... ঘটনার পরে 'প্রশ্নপত্র ফাঁস'-এর ভুয়ো প্রমাণ বা তথ্য তৈরি করা হয়েছে।' সংস্থাটি জানিয়েছে, ২১ জুন নির্ধারিত নিট-এর ফের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের লক্ষ্য করে প্রতারণাচক্রের মাধ্যমে টেলিগ্রামের সুপরিকল্পিত ব্যবহারের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, এর আগে প্রশ্নপত্র পাওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালানো বহু চ্যানেল, গ্রুপ ও বট সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ব্যবস্থা যথেষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম-স্তরের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe