...
...
Next Story

Indian grocery store: ১৮৮ টাকায় ‘পটল’ কিনতে হুড়োহুড়ি! USর ভারতীয় স্টোরে উপচে পড়া ভিড়, ভাইরাল ভিডিও

Indian grocery store: রিপোর্ট অনুযায়ী, এই বিপুল ভিড়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিল 'পটল।' উদ্বোধনী অফার হিসেবে ওই স্টোরে এই সবজি মাত্র ১.৯৯ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০ টাকা) বিক্রি করা হচ্ছিল।

Published on: Jul 7, 2026, 23:44:35 IST
Advertisement

Indian grocery store: প্রবাসী ভারতীয়দের কাছে বাড়ির কাছের একটি গ্রোসারি স্টোর শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জায়গা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এখানেই তাঁরা খুঁজে পান চেনা শাকসবজি, আঞ্চলিক স্ন্যাক্স আর রান্নার মশলাপাতি, যা তাঁদের দেশের কথা মনে করিয়ে দেয়। তাই বিদেশে যখনই কোনও নতুন ভারতীয় সুপারমার্কেট খোলে, প্রবাসীদের মধ্যে উত্তেজনা থাকাটাই স্বাভাবিক।

USর ভারতীয় স্টোরে উপচে পড়া ভিড় (সৌজন্যে টুইটার)
USর ভারতীয় স্টোরে উপচে পড়া ভিড় (সৌজন্যে টুইটার)

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পিসকাটাওয়ে একটি নতুন ভারতীয় গ্রোসারি স্টোর উদ্বোধনের পর ঠিক এমনই এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল। উদ্বোধনী অনুষ্ঠানে শয়ে শয়ে ক্রেতা এসে ভিড় জমানোর ফলে স্টোরের প্রতিটি করিডোর ব্লক হয়ে যায় এবং কাউন্টারের সামনে দীর্ঘ লাইন পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে, ক্রেতারা সবজির সেকশনে উপচে পড়ছেন, শপিং কার্ট ভর্তি করছেন এবং বিলিং কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আর এই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্টোর কর্তৃপক্ষকে।

রিপোর্ট অনুযায়ী, এই বিপুল ভিড়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিল 'পটল।' উদ্বোধনী অফার হিসেবে ওই স্টোরে এই সবজি মাত্র ১.৯৯ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৮ টাকা) বিক্রি করা হচ্ছিল। ভারতের বাইরে এই ধরনের দেশীয় সবজি পাওয়া যেমন কঠিন, তেমনই সাধারণত এর দামও থাকে অনেক বেশি। ফলে এই ছাড়ের খবর স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকেই পটল মজুত করার জন্য ওই স্টোরে ছুটে আসেন। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, উপচে পড়া ভিড়ের মধ্যে ক্রেতারা সবজির খাঁচা থেকে পটল নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন এবং ঠাসাঠাসি করিডোরের মধ্য দিয়েই শপিং কার্ট ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নতুন নতুন ক্রেতারা ক্রমাগত স্টোরে ঢুকতে থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন কর্মীরা। যার ফলে সীমিত মজুদের এই সবজিটি কেনার জন্য ক্রেতাদের হুড়োহুড়িতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe