...
...
Next Story

Supreme Court: আবেদনকারী পরিচিত! মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Supreme Court: রিয়্যাল এস্টেট সংস্থা ‘সুপারটেকের’ দেউলিয়া হয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া জটিলতা নিয়ে এক মামলা চলছিল সুপ্রিম কোর্টে। আর্থিক সঙ্কটের জন্য সংস্থাটির একাধিক আবাসন প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়।

Updated on: Nov 23, 2026, 16:28:13 IST
Advertisement

Supreme Court: মামলাকারীদের মধ্যে একজন তাঁর পূর্বপরিচিত। বিষয়টি নজরে আসতেই সুপারটেকের অসমাপ্ত আবাসন প্রকল্পগুলো তৈরি করার মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। মামলাটি শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলেও জানান তিনি।

সুপ্রিম কোর্ট (HT_PRINT)
সুপ্রিম কোর্ট (HT_PRINT)

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'ঘটনাচক্রে, মামলাকারীদের মধ্যে একজন আমার পরিচিত। তিনি আমার মক্কেল নন, আত্মীয়ও নন...তবে দূর থেকে তাঁকে চিনি। তাই এই মামলার শুনানি থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। এর জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।' তিনি আরও বলেন, মামলায় যখন একাধিক আবেদনকারী রয়েছেন, তখন সংশ্লিষ্ট ব্যক্তির এই বিষয়টি আগে থেকেই বিবেচনা করা উচিত ছিল। অপ্রয়োজনে কেন তিনি মামলার সঙ্গে নিজেকে যুক্ত করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

রিয়্যাল এস্টেট সংস্থা ‘সুপারটেকের’ দেউলিয়া হয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া জটিলতা নিয়ে এক মামলা চলছিল সুপ্রিম কোর্টে। আর্থিক সঙ্কটের জন্য সংস্থাটির একাধিক আবাসন প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। ফলে বহু মানুষ ফ্ল্যাট বুক করেও দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি পাননি। ওই সংস্থার আবাসন প্রকল্পে যাঁরা বাড়ি কিনেছিলেন, তাঁদের একাংশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাটি প্রথমে ‘ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালে’ বিচারাধীন ছিল। সেখানে ট্রাইবুনাল জানিয়েছিল, ওই সংস্থার থমকে থাকা ১৬টি আবাসন প্রকল্পের কাজ শেষ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশনকে (NBCC)। পরবর্তী সময়ে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। এই প্রকল্পগুলির মধ্যে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং কর্ণাটক জুড়ে প্রায় ৫০ হাজার আবাসন রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks