...
...
Next Story

Chief Minister Vijay: বন্ধুর জন্য বড় পদক্ষেপ! রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়ল TVK, জোট রাজনীতিতে নয়া বার্তা বিজয়ের

Chief Minister Vijay: টিভিকে সদর দফতর থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিজয় জানিয়েছেন, তামিলনাড়ুতে টিভিকে-নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেই কংগ্রেসকে রাজ্যসভার আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধী জোটের অভ্যন্তরীণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: Jun 4, 2026, 16:42:09 IST
Advertisement

Chief Minister Vijay: কংগ্রেসের সঙ্গে তাঁর 'বন্ধুত্ব' যে পাকাপোক্ত এবং দীর্ঘস্থায়ী, সেটা বুঝিয়ে দিতে বড়সড় পদক্ষেপ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) সুপ্রিমো থলপতি বিজয়। তিনি ঘোষণা করেছেন যে আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে চলা তামিলনাড়ুর একমাত্র রাজ্যসভা আসনটি জোটসঙ্গী কংগ্রেসকে বরাদ্দ করা হয়েছে। যা দ্রাবিড় ভূমির রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়ল TVK
রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়ল TVK

টিভিকে সদর দফতর থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিজয় জানিয়েছেন, তামিলনাড়ুতে টিভিকে-নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেই কংগ্রেসকে রাজ্যসভার আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধী জোটের অভ্যন্তরীণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ঘোষণার একদিন আগেই কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম ও গিরিশ চোডানকার চেন্নাইয়ে বিজয়ের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ সময় ধরে চলা ওই বৈঠককে ঘিরে রাজ্যসভার আসন ভাগাভাগি এবং দুই দলের ভবিষ্যৎ সমন্বয় নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল। সূত্রের খবর, পি চিদম্বরমের সঙ্গে দেখা করার পরই ওই রাজ্যসভার আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ওই আসনে প্রার্থী হবেন রাহুল-বিজয় বন্ধুত্বের সূত্রধর প্রবীণ চক্রবর্তী। ফলে খানিকটা অপ্রত্যাশিতভাবে একটি আসন চলে এলে কংগ্রেসের দখলে।

যদিও বৈঠকের বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণ এবং জোটের অভ্যন্তরীণ সমন্বয়ই ছিল আলোচনার মূল বিষয়। জোট সূত্রের দাবি, চিদাম্বরম-বিজয় বৈঠকের ফলাফল হিসেবেই কংগ্রেসের হাতে আসনটি তুলে দেওয়া হয়েছে। আসলে আগামী ১৮ জুন তামিলনাড়ুর এক আসনে রাজ্যসভার নির্বাচন। এআইএডিএমকের এক রাজ্যসভার সাংসদ বিধায়ক পদ ত্যাগ করায় ওই আসনটি ফাঁকা হয়েছে। নিজেদের দলের প্রার্থী দিলে এই প্রথমবার সংসদে ঢোকার সুযোগ পেতেন বিজয়। আসলে বিজয়ের দল টিভিকে তৈরি হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনের পর। আর এর মধ্যে কোনও রাজ্যসভার নির্বাচনও ছিল না। কিন্তু প্রথমবার রাজ্যসভায় যাওয়ার সুযোগ হেলায় হাতছাড়া করে সেই আসনটি তিনি জোটসঙ্গী কংগ্রেসকে উপহার দিলেন টিভিকে সুপ্রিমো। অন্যদিকে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব টিভিকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে জোটের পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe