এনভিডিয়া (Nvidia)-র কর্ণধার জেনসেন হুয়াংকে প্রেমের ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে গোপন তথ্য হাতানোর পরিকল্পনা করেছিল চিন? মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক তদন্তে এখনও পর্যন্ত তেমন কোনও প্রমাণ মেলেনি। চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে এতদিন ধরে যে গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে তোলপাড় চলছিল, তা নিয়ে এবার বড়সড় তথ্য সামনে এল। মার্কিন কংগ্রেসের কর্মীদের কাছে গোয়েন্দা আধিকারিকরা জানিয়েছেন, অ্যালিসকে চিন সরকার জেনসেন হুয়াংয়ের উপর নজরদারি চালানোর বা এনভিডিয়ায় অনুপ্রবেশের নির্দেশ দিয়েছিল, এমন কোনও প্রমাণ তাঁদের হাতে নেই। বরং এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে, দু'জনের সম্পর্ক সম্ভবত ব্যক্তিগত ও প্রেমের ছিল। তবে অ্যালিসের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থা মন্ত্রক অফ স্টেট সিকিউরিটির (MSS) যোগাযোগ ছিল বলে জানিয়েছেন মার্কিন আধিকারিকরা। ফলে গোটা রহস্যের জট এখনও কাটেনি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন কংগ্রেসের কর্মীদের একটি বিশেষ বৈঠকে এই তথ্য জানান গোয়েন্দা আধিকারিকরা। প্রায় দু'ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএ, এফবিআই, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের দপ্তরের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, অ্যালিস হুয়াং চিনের হয়ে এনভিডিয়ার প্রধানকে নিশানা করেছিলেন, এমন কোনও নির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। এমনকী, জেনসেনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও গোপন তথ্য চিনের গোয়েন্দাদের হাতে পৌঁছে দিয়েছিলেন অ্যালিস, এমন প্রমাণও নেই।
তবে অ্যালিসের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার যোগাযোগের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না মার্কিন আধিকারিকরা। তাঁদের দাবি, ২০২৫ সালের বসন্তকাল থেকে চলতি বছর পর্যন্ত চিনের MSS-এর এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিসের। এমনকী, চিনের গোয়েন্দা সংস্থা তাঁর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চেয়েছিল বলেও অভিযোগ। চিনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনে নাগরিকদের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করতে বাধ্য করার সুযোগ রয়েছে। সেই কারণে চিনা ব্যবসায়ীদের সঙ্গে দেশের নিরাপত্তা সংস্থার যোগাযোগ থাকাটা অস্বাভাবিক নয় বলেও মত দিয়েছেন কয়েকজন মার্কিন আধিকারিক।
এই যোগাযোগের ব্যাখ্যা নিয়েও মার্কিন প্রশাসনের অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে। একাংশের বক্তব্য, চিনের গোয়েন্দা সংস্থাকে কোনও তথ্য সরবরাহ করাই গুপ্তচরবৃত্তির পর্যায়ে পড়ে। অন্য অংশের দাবি, শুধুমাত্র যোগাযোগ থাকার অর্থ এই নয় যে কেউ গুপ্তচর। চিনের ব্যবসায়িক মহলের ব্যক্তিদের সঙ্গে দেশের নিরাপত্তা সংস্থার যোগাযোগ রাখার বিষয়টি অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক। তাই অ্যালিসের বিরুদ্ধে সরাসরি গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ করা যাচ্ছে না।
{{/usCountry}}এই যোগাযোগের ব্যাখ্যা নিয়েও মার্কিন প্রশাসনের অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে। একাংশের বক্তব্য, চিনের গোয়েন্দা সংস্থাকে কোনও তথ্য সরবরাহ করাই গুপ্তচরবৃত্তির পর্যায়ে পড়ে। অন্য অংশের দাবি, শুধুমাত্র যোগাযোগ থাকার অর্থ এই নয় যে কেউ গুপ্তচর। চিনের ব্যবসায়িক মহলের ব্যক্তিদের সঙ্গে দেশের নিরাপত্তা সংস্থার যোগাযোগ রাখার বিষয়টি অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক। তাই অ্যালিসের বিরুদ্ধে সরাসরি গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ করা যাচ্ছে না।
{{/usCountry}}এই বৈঠকে কাঙ ওয়েই নামে এক ব্যক্তির প্রসঙ্গও উঠে এসেছে। অ্যালিসের স্বামী বলে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন আধিকারিকরা। তাঁদের বক্তব্য, কাঙ ওয়েই চিনের MSS-এর একজন সম্পদ বা অ্যাসেট হিসেবে কাজ করেন এবং নিয়মিত ওই সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন।
তবে তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ পাচারের অভিযোগ। সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডে (Megaspeed) উচ্চপদে কর্মরত ছিলেন অ্যালিস। মার্কিন তদন্তকারীদের সন্দেহ, ওই সংস্থার মাধ্যমে আমেরিকার রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে উন্নত প্রযুক্তির এনভিডিয়া চিপ চিনে পাচার করা হয়ে থাকতে পারে। জেনসেনের সঙ্গে অ্যালিসের সম্পর্কের কারণে এই চিপ পাচারের ঘটনায় কোনও প্রভাব পড়েছিল কি না, তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। এনভিডিয়ার পরিচালন পর্ষদও আলাদা তদন্ত চালাচ্ছে।
উল্লেখ্য, অ্যালিসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জেনসেন হুয়াং। তবে ২৩ নভেম্বর পরিচালন পর্ষদ তাঁকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনে। অর্থাৎ, মাত্র ১১ দিনের মধ্যেই প্রত্যাবর্তন ঘটে তাঁর। এবার অ্যালিসকে নিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্তে নতুন তথ্য সামনে আসায় আন্তর্জাতিক প্রযুক্তি ও কূটনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সব মিলিয়ে, জেনসেন হুয়াংকে নিশানা করে চিন পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদ তৈরি করেছিল, এমন প্রমাণ এখনও মেলেনি। কিন্তু অ্যালিসের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার যোগাযোগ এবং এনভিডিয়ার চিপ পাচারের অভিযোগের তদন্ত জারি রয়েছে। ফলে এই রহস্যের শেষ কোথায়, আপাতত সেদিকেই নজর ওয়াশিংটনের।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।