Cockroach Janta Party Latest Update: 'ককরোচ জনতা পার্টি খতম, CJP নেতারা অনেকদিন জেলে থাকবেন', দাবি প্রাক্তন বিচারপতির
Cockroach Janta Party Latest Update: ককরোচ জনতা পার্টি (সিজেপি) 'ফিনিশ' হয়ে গিয়েছে বলে দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি দাবি করলেন, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা জেলে ঢুকলে দীর্ঘদিন সেখানে থাকবেন।
Cockroach Janta Party Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা জেলে যেতে ভয় পান বলে দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। তিনি দাবি করেছেন, সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা তো এবার সপ্তাহখানেকের জন্য জেলে গিয়েছিলেন। কিন্তু পিস বন্ডে স্বাক্ষর করে এমন কাজ করেছেন, যার ফলে এবার দীর্ঘদিন জেলে কাটানোর পথ প্রশস্ত হয়ে গিয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁর দাবি, সিজেপির নেতারা পিস বন্ড স্বাক্ষর করে ককরোচ জনতা পার্টির মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন। ফলে ককরোচ পার্টি ‘ফিনিশ’ হয়ে গিয়েছে বলে দাবি করেন প্রাক্তন বিচারপতি।

‘পালিয়ে যাওয়া লোকজনদের মতো ভাবমূর্তি হয়ে গেল ওঁদের’
সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু বলেছেন যে ‘যাঁরা পিস বন্ডে (স্বাক্ষর) করেছেন, তাঁদের কেরিয়ার খতম হয়ে গিয়েছে। তাঁদের উপরে সাধারণ মানুষ ভরসা করবেন না। কারণ তাঁদের ভাবমূর্তি এখন পালিয়ে যাওয়া (লোকজনদের) তো হয়ে গিয়েছে।’
‘জেলে পুরে দেওয়া হবে, সেটাও দীর্ঘ সময়ের জন্য’, বললেন প্রাক্তন বিচারপতি
আর কেন ‘পিস বন্ডে’ স্বাক্ষর করে কীভাবে নিজেদের ‘ফিনিশ’ হওয়ার পথ প্রশস্ত করে ফেলেছে ককরোচ জনতা পার্টি, তা ব্যাখ্যা করে ওই সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু বলেছেন যে ‘পিস বন্ডের অর্থ কী? এটার অর্থ হল যে আপনি লিখিতভাবে প্রতিজ্ঞা করলেন যে কখনও আন্দোলন করবেন না। কারণ আপনি যদি আন্দোলন করেন, তাহলে পুলিশ বলবে যে আপনি শান্তি ভঙ্গ করছেন, আপনি পিস বন্ড লঙ্ঘন করছেন এবং আপনাকে জেলে পুরে দেওয়া হবে। আর সেটাও দীর্ঘ সময়ের জন্য।’
ককরোচ জনতা পার্টি ‘পুরোপুরি খতম হয়ে গেল- ফিনিশ’
সেইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলেন, ‘এতদিন তো এক সপ্তাহের জন্য (জেলে ছিলেন) সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এবার কয়েক মাসের জন্য (জেলে যাবেন)। ওঁরা জেলে যেতে ভয় পান। সুতরাং সিজেপি পুরোপুরি খতম হয়ে গেল- ফিনিশ। ওদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। পিস বন্ড স্বাক্ষর করার সঙ্গে-সঙ্গেই খতম হয়ে গিয়েছে (সিজেপি)।’
আরও পড়ুন: Omar Abdullah: ওমর আবদুল্লার সরকারে বিদ্রোহের শঙ্কা! ২৫ বিধায়কের ক্ষোভে বিপাকে ন্যাশনাল কনফারেন্স
যে ককরোচ পার্টির নেতা সৌরভ এবং আশুতোষকে গত ১৩ অক্টোবর পাকড়াও করেছিল পুলিশ। অভিযোগ উঠেছিল যে ব্যারিকেড টপকে যন্তর মন্তরের ভিতরে চলে গিয়েছিলেন। তারপর ১৪ অক্টোবর পাঁচদিন তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। ১৯ অক্টোবর আদালতে পেশ করতে বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু'দিন বাড়়ানো হয়। তারপর অবশ্য জামিন পেয়ে যান।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


