...
...
Next Story

CJP Protest Viral Video: 'আমার খিদে পেয়েছিল!' যন্তর মন্তরে লাঠিচার্জের সময় বার্গার খেয়ে পদ খোয়ালেন সিজেপি মুখপাত্র

CJP Protest Viral Video: ভিডিওটি নিয়ে হইচই পড়তেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিজেতা দহিয়া। তিনি সেই ভিডিওয় প্রথমে বলেন, খিদে পেলে বার্গার খাওয়ায় মধ্যে কোনও দোষ নেই।

Published on: Jul 21, 2026, 23:44:19 IST
Advertisement

CJP Protest Viral Video: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ মিছিল করছেন সমর্থকেরা। তাঁদের উপর চলছে পুলিশের লাঠিচার্জ। আর ঠিক সেই সময় নিকটবর্তী একটি শপিং মলে গিয়ে বার্গার খাচ্ছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মুখপাত্র বিজেতা দহিয়া। তেমনটাই দাবি করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক এবং সমালোচনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিজেতা দহিয়াকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে সিজেপি।

যন্তর মন্তরে লাঠিচার্জের সময় বার্গার খেয়ে পদ খোয়ালেন সিজেপি মুখপাত্র (PTI)
যন্তর মন্তরে লাঠিচার্জের সময় বার্গার খেয়ে পদ খোয়ালেন সিজেপি মুখপাত্র (PTI)

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, যখন 'শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং দলীয় কর্মীরা পুলিশের নৃশংস সহিংসতার মুখোমুখি হচ্ছিলেন', ঠিক সেই মুহূর্তে বিজেতা দহিয়ার এই আচরণ আন্দোলনের নীতি ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ককরোচ জনতা পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছে, 'আমরা আমাদের মুখপাত্র বিজেতা দহিয়ার চরম অসংবেদনশীল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, যার ভিডিও এমন এক সময়ে সামনে এসেছে যখন আমাদের দলীয় কর্মী ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশ চরম বর্বরোচিত হিংসা চালাচ্ছিল। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য, যা চরম বিচক্ষণতাহীনতার পরিচয় দেয় এবং আমাদের আন্দোলনের মূল্যবোধ ও নীতির সঙ্গে সম্পূর্ণ সংঘাতপূর্ণ।'

শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মুখপাত্র বিজেতা দহিয়াকে পদ থেকে ছাঁটাই করার পাশাপাশি দলের সমস্ত অফিশিয়াল ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ককরোচ জনতা পার্টি। ভাইরাল ভিডিওয় দাবি, যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন কাছের একটি শপিং মলে বার্গার খেতে গিয়েছিলেন সিজেপি মুখপাত্র বিজেতা দহিয়া। দলের ‘চলো সংসদ’ অভিযানের পর অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওয় দহিয়াকে একটি বার্গারের দোকানের বাইরে দেখা গিয়েছে। দাবি, সিজেপি সমর্থকেরা যখন দিল্লি পুলিশের লাঠিচার্জের মুখে পড়েছিলেন, ঠিক তখনই সিজেপি মুখপাত্রকে বার্গার কিনে খেতে দেখা গিয়েছে। তা দেখে কয়েক জন তরুণ দহিয়ার দিকে এগিয়ে যান। তিনি কেন বিক্ষোভ সমাবেশে নেই, তা নিয়ে প্রশ্ন করেন তাঁরা। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks