...
...
Next Story

'তাঁর সাহস...', অনশনকারী ছাত্রনেতার পাশে CJP প্রধান, পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে ঝাড়খণ্ড বনধ

Ranchi Protest: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলনে পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি।

Published on: Aug 11, 2026, 12:30:26 IST
Advertisement

Ranchi Protest: সোমবার ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা রাঁচিতে জমায়েত করে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন। আর সেই ঘেরাও অভিযানে হাজার হাজার আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ ও জলকামান চালানোর অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অনশরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতোর (Devendra Nath Mahto) উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে সরব হলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)।

অনশনকারী ছাত্রনেতার পাশে CJP প্রধান (PTI)
অনশনকারী ছাত্রনেতার পাশে CJP প্রধান (PTI)

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) নিয়োগ পরীক্ষায় নানা অসঙ্গতি ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল রাজ্য। সোমবার রাজ্য বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারী পরীক্ষার্থীদের খণ্ডযুদ্ধে রক্তাত্ত পরিস্থিতি তৈরি হয় রাঁচিতে (Jharkhand student protest)। টানা ৯ দিন ধরে অনশনে থাকা ‘ঝাড়খণ্ড গণতান্ত্রিক বিপ্লবী মোর্চা’র (JLKM) তরুণ নেতা দেবেন্দ্র নাথ মহাতো অ্যাম্বুলেন্সে চেপেই বিধানসভা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রাঁচি সদর হাসপাতালে।

'উনি সত্যিকারের নায়ক': অভিজিৎ দীপকে

এ বিষয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অভিজিৎ দীপকে। সেখানে গভীর রাতে ভিডিও কলে ছাত্রনেতা মাহাতোর সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি উল্লেখ করেছেন। ঝাড়খণ্ডে রাজ্য নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ন'দিন ধরে অনশনে রয়েছেন দেবেন্দ্র। এক্স হ্যান্ডেলে দীপকে লেখেন, 'দেবেন্দ্র মাহাতোর সঙ্গে কথা বলেছি। উনি ৯ দিন ধরে অনশনে আছেন। উনি আমাকে জানিয়েছেন যে, পুলিশের লাঠিচার্জে উনি আহত হয়েছেন। ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উনি বুকে ব্যথাও অনুভব করছেন।' পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেন অভিজিৎ। যন্তর মন্তরে সাম্প্রতিক সময়ে হওয়া ছাত্র বিক্ষোভের সঙ্গে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনকে একবন্ধনীতে রাখেন তিনি। অভিজিৎ বলেন, 'যন্তর মন্তর হোক বা ঝাড়খণ্ড, শিক্ষার্থীদের ওপর পুলিশের এ ধরনের বর্বরতা নিষ্ঠুর ও অমানবিক।' তাঁর সংযোজন, 'সিজেপি (CJP) দৃঢ়ভাবে দেবেন্দ্র ভাই ও তাঁর সংগ্রামের পাশে রয়েছে। তিনি একজন প্রকৃত বীর। আমরা তাঁর সাহস ও শক্তিকে কুর্নিশ জানাই!'

ঝাড়খণ্ডে বনধের ডাক বিজেপির

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe