...
...
Next Story

NCP-Awami League Clashes: বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে! নাহিদকে তাড়া আওয়ামি লিগের, রাস্তায় ধুন্ধুমার!

NCP-Awami League Clashes: সোমবার রাতে রমফোর্ডের মেফেয়ার হলে বাংলাদেশের সংসদের ঢাকা-১১ কেন্দ্রের সাংসদ তথা এনসিপি প্রধান নাহিদ ইসলামের জন্য একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান চলাকালীনই হলের বাইরে জড়ো হন আওয়ামি লিগের কর্মী ও সমর্থকেরা।

Published on: Nov 17, 2026, 17:03:53 IST
Advertisement

NCP-Awami League Clashes: ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে পড়শি দেশে। শেখ হাসিনা প্রত্যাবর্তনের সময় যত এগিয়ে আসছে, ততই শক্তি বাড়িয়ে ঝাঁপাচ্ছেন আওয়ামি লিগ সমর্থকরা। সেই আঁচ এবার ছড়িয়ে পড়ল ব্রিটেনের রাজপথে। লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আওয়ামি লিগ সদস্যদের ‘তাড়া’ খেয়ে রীতিমতো পালাতে হল সে দেশের ‘বিপ্লবী’ ছাত্রনেতা তথা 'ন্যাশনাল সিটিজেন পার্টি' (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলামকে! এ নিয়ে ছোটখাটো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তাতে বেশ কয়েকজন আহত হন বলে খবর। লন্ডনের রাস্তায় এই ছবিতেই স্পষ্ট, দেশের বাইরে আওয়ামি লিগ এখনও যথেষ্ট সক্রিয়।

'ন্যাশনাল সিটিজেন পার্টি' (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলাম (AP Photo/Rajib Dhar)
'ন্যাশনাল সিটিজেন পার্টি' (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলাম (AP Photo/Rajib Dhar)

ডিসেম্বর যেন নতুন প্রাণশক্তির উৎস। বিজয় দিবসের আনন্দকে সামনে রেখে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া। অন্তত বাংলাদেশের আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে ডিসেম্বরের গুরুত্বই আলাদা। এ বছরের ডিসেম্বরটা আরও ব্যতিক্রমী হতে চলেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময়। দেশে জমানা বদলে বিএনপির শাসনকালে ফাঁসির সাজাপ্রাপ্ত মুজিবকন্যা। কিন্তু সেই সাজা মাথায় নিয়ে হুঙ্কার দিয়েছেন, ঢাকায় তিনি ফিরবেনই। এবং ডিসেম্বরেই স্বদেশের মাটিতে পদার্পণ করবেন। তাঁর সেই ঘোষণায় রাতারাতিই চাঙ্গা হয়ে উঠেছে বাংলাদেশে ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগ শিবির। গোপনে গোপনে বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে স্বাগত জানানোর জোরদার প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ এবং ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) রাতে রমফোর্ডের মেফেয়ার হলে বাংলাদেশের সংসদের ঢাকা-১১ কেন্দ্রের সাংসদ তথা এনসিপি প্রধান নাহিদ ইসলামের জন্য একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান চলাকালীনই হলের বাইরে জড়ো হন আওয়ামি লিগের কর্মী ও সমর্থকেরা। প্রত্যক্ষদর্শী এবং আয়োজকদের দাবি, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম এবং জলের বোতল ছোড়েন বিক্ষোভকারীরা। হলের বাইরে পথ আটকেও বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, লন্ডনের রমফোর্ডের রাস্তাতেই নাহিদকে তাড়া করেন আওয়ামি লিগের কর্মী, সমর্থকরা। নাহিদের অনুগামীরা তাঁদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রায় ২০ মিনিট ধরে দু’পক্ষের ধস্তাধস্তি হয়। এরপর তাড়া খেয়ে রীতিমতো পালাতে হয় বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলামকে।

উল্লেখ্য, ২০২৪ এর জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশে আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ। ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে বাংলাদেশ জুড়ে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকেরা। তার মধ্যেই লন্ডনের রমফোর্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটল। গত রবিবারই শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলায় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়েছিলেন শ’খানেক আওয়ামি লিগ সমর্থক। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি বিএনপি ঘনিষ্ঠদের একাধিক সম্পত্তি এবং দলীয় কার্যালয়ে তাঁরা আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks