...
...
Next Story

CNG Price Hike: পেট্রোল-ডিজেলের পর ফের বাড়ল সিএনজির দাম, ২ সপ্তাহে এই নিয়ে ৪ বার

CNG Price Hike: গত দু’সপ্তাহে চতুর্থবারের জন্য বৃদ্ধি করা হল সিএনজির দাম। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার সকাল ৬টা থেকেই কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ ব্যয়ের বৃদ্ধি এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

Published on: May 26, 2026, 08:02:28 IST
Advertisement

CNG Price Hike: দিল্লিতে ফের বাড়ল সিএনজির দাম। মঙ্গলবার থেকে প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বৃদ্ধি করে ৮৩.০৯ টাকা করা হয়েছে। গত দু’সপ্তাহে এটি চতুর্থ বৃদ্ধি বলে জানা গিয়েছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার সকাল ৬টা থেকেই কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ ব্যয়ের বৃদ্ধি এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

গত দু’সপ্তাহে চতুর্থবারের জন্য বৃদ্ধি করা হল সিএনজির দাম।
গত দু’সপ্তাহে চতুর্থবারের জন্য বৃদ্ধি করা হল সিএনজির দাম।

এর আগে পেট্রোল ও ডিজেলের দামও একাধিকবার বাড়ানো হয়েছে। সাম্প্রতিক পশ্চিম এশিয়া উত্তেজনা এবং ইরান ঘিরে সংঘাতের জেরে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে ভারতীয় জ্বালানি বাজারেও। ক্রমাগত সিএনজির দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ গাড়িচালক থেকে বাণিজ্যিক যানবাহনের মালিকেরা। বিশেষ করে অটো, ট্যাক্সি এবং ছোট পরিবহণ পরিষেবার খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যযাত্রীর পকেটেও।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে কলকাতায় একাধিক দফায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গত প্রায় ১১ দিনের মধ্যে মোট চারবার তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

দাম বৃদ্ধির হিসাব অনুযায়ী:

১৫ মে প্রথম দফায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপিছু প্রায় ৩ টাকা বাড়ানো হয়।

১৯ মে দ্বিতীয় দফায় ফের দাম বৃদ্ধি করা হয়, যদিও সেদিন একেক শহরে একেক রকম দাম বাড়ে।

আর সর্বশেষ ২৫ মে চতুর্থ দফায় পেট্রোলের দাম আরও ২.৬১ এবং ডিজেলের দাম ২.৭১ বাড়ানো হয়।

সব মিলিয়ে, কলকাতায় ইরান যুদ্ধের পর থেকে পেট্রোলের দাম প্রায় ৭ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯.৮২ টাকায় পৌঁছেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks