...
...
Next Story

Communist Party protest against Bangladeshi Yunus: বাংলাদেশের ইউনুসের বিরুদ্ধে পথে বামেরা, বেধড়ক লাঠিচার্জ পুলিশের

পুলিশি লাঠিচার্জে আহত হন সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লা কাফি রতন, বাসদ নেতা আলমগির হোসেন ও শবনম হাফিজ, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত ও সজীব, প্রাক্তন ছাত্রনেতা জওহরলাল রায় ও দীপক শীল, ছাত্র ইউনিয়ন নেতা অন্তু অরিন্দম সহ বহ নেতা।

Published on: Dec 5, 2025, 09:12:34 IST
Advertisement

চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে বাংলাদেশের মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে। এই আবহে বাংলাদেশের বামপন্থী দলগুলি আন্দোলন চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও তারা রাজপথে নেমেছেন। এই আবহে ৪ ডিসেম্বর ইউনুসের সরকারি বাসভবন 'যমুনা' ঘেরাও করার ডাক দিয়েছিলেন বাম নেতারা। সেই প্রতিবাদ কর্মসূচির সময় বাম নেতাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করল পুলিশ। এই ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে বাম নেতা-কর্মীদের ওপর এই পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে আজ বাংলাদেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে সিপিবি (কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ)।

পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশের বামদলগুলি
পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশের বামদলগুলি

গতকাল পুলিশের লাঠিচার্জে আহত হন সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লা কাফি রতন, বাসদ নেতা আলমগির হোসেন ও শবনম হাফিজ, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত ও সজীব, প্রাক্তন ছাত্রনেতা জওহরলাল রায় ও দীপক শীল, ছাত্র ইউনিয়ন নেতা অন্তু অরিন্দম সহ বহ নেতা। মোট ১২ জনকে হাসপাতালে ভর্তি করে হয়। এই আবহে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশের বামদলগুলি। এদিকে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ নেতা তপন দত্ত জানান, শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। দাবি করা হচ্ছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং লালদিয়ায়র চর বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার চেষ্টা চলছে। উল্লেখ্য, বিদেশিদের হাতে একের পর এক টার্মিনাল ছেড়ে দেওয়া নিয়ে এ বছরের শুরু থেকে নানা সংগঠন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, নিউমুরিং কনটেইনার টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ড এবং লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ৩৩ বছরের জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালের হাতে তুলে দিতে চাইছে ইউনুস সরকার।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks