Bangladesh Latest: ইউনুস সরকারের উপদেষ্টা নজরুলের শাশুড়ির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ!
জানা গিয়েছে অভিযোগটি সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়।
নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে একের পর এক ঘটনা শিরোনাম কাড়ছে। সদ্য বাংলাদেশে একা সাংবাদিক সহ একাধিক সেলেবের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের হয়েছে। যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। অভিনেত্রী শাওন, সম্পর্কে বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের অন্যতম আসিফ নজরুলের শাশুড়ি। প্রসঙ্গত, হুমায়ুন আহমেদের প্রথম পক্ষের সন্তান অভিনেত্রী শিলা আহমেদের স্বামী হচ্ছেন ড. আসিফ নজরুল। আর নজরুল হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রকের উপদেষ্টা।

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট ৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। শাওন ও আলমগির ছাড়াও আরও দুইজন ছাড়াও, অভিযুক্তদের তালিকায় রয়েছেন বাংলাদেশের মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। রবিবার রাত ২ টো পার করে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ করেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কতটা দূর এগিয়েছে পুলিশ? বাংলাদেশের ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমের খবর অনুসারে অভিযোগটি সাইবার সংক্রান্ত বিষয় নিয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বলে জানানো হয়েছে থানার তরফে। জানা গিয়েছে, সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
( Imran Khan latest: ইমরানকে নিয়ে UN বিশেষজ্ঞের রিপোর্ট আসতেই সরব PTI! খাইবার পাখতুনখোয়ার CM…)
( Weather Update of West Bengal: দক্ষিণে সামান্য কাবু শীত! উত্তরের হাল কী? রইল আবহাওয়ার খবর)
( Naveed Akram: ‘মদ…ধূমপানের’ নেশা নেই! সিডনি কাণ্ডের সন্দেহভাজনের মা ভেরেনা বলছেন, ‘ভালো ছেলে’ নাভিদ)
বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে, আরিয়ান আহমেদের অভিযোগ, আওয়ামি লিগের অপরাধমূলক কর্মকাণ্ডে উস্কানিমূলক বক্তব্য ও জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি ঘিরে তিনি নিজে এই অভিযোগ দায়ের করেছেন ৪ জনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, অভিযুক্তরা বিভিনিন টক শো বা সোশ্যাল মিডিয়া পোস্টে সেদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামি লিগের পক্ষে কথা বলছেন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


