...
...
Next Story

Mohammed Siraj: 'নামের জন্যই বাদ!’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরাজ না থাকায় বিস্ফোরক কংগ্রেস, পাল্টা তোপ বিজেপির

Mohammed Siraj Selection Controversy: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে সিরাজের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রীও।

Published on: Nov 20, 2026, 15:32:34 IST
Advertisement

Mohammed Siraj Selection Controversy: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জায়গা না পাওয়া ঘিরে এবার রীতিমতো রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় পেসারের বাদ পড়া নিয়ে সরাসরি বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর এই মন্তব্যকে 'লজ্জাজনক' আখ্যা দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।

পেসার মহম্মদ সিরাজ (ANI Photo)
পেসার মহম্মদ সিরাজ (ANI Photo)

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান মাসুদ বলেন, অতীতে ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও শুধুমাত্র নামের কারণেই এই ফাস্ট বোলারকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি। তাঁর কথায়, 'শোনা যাচ্ছে ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও মহম্মদ সিরাজকে দলে জায়গা দেওয়া হয়নি। ওর নাম সিরাজ, এটাই কী বাদ পড়ার জন্য যথেষ্ট কারণ নয়? ভালো খেলার পরও যদি তাঁকে সুযোগ না দেওয়া হয়, তবে এর পেছনে অন্য আর কী কারণ থাকতে পারে? এখানে বৈষম্য স্পষ্ট।'

কংগ্রেস সাংসদের বক্তব্যের জবাবে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী পাল্টা অভিযোগ করেছেন যে, ক্রিকেটে দল নির্বাচন নিয়েও 'ভোটব্যাঙ্কের রাজনীতি' করছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে প্রদীপ ভাণ্ডারী লিখেছেন, 'কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এখন ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও ভোটের রাজনীতি করছে ওরা। কংগ্রেস বলছে সিরাজকে বাদ দেওয়া হয়েছে কারণ ও মুসলিম। রবীন্দ্র জাদেজাও তো বাদ পড়েছেন। মনে রাখা উচিত, প্রত্যেক ক্রিকেটারই ভারতের জার্সি পরে নামেন, দেশের প্রতিনিধিত্ব করেন। ভারতীয় দলের মধ্যেও সাম্প্রদায়িক রাজনীতি ঢুকিয়ে ভাগ করার চেষ্টা বন্ধ করা উচিত।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks