Jammu and Kashmir Vande Mataram Row: পুরো বন্দে মাতরম গাওয়া নিয়ে ওমর আবদুল্লাদের উপরে চটে গেল কংগ্রেস। সোমবার জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় পুরো বন্দে মাতরম গাওয়া হয়। সেইসময় উঠেও দাঁড়ান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। আর তাতেই জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের সহযোগী দলের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছে কংগ্রেস। শতাব্দীপ্রাচীন দলের তরফে দাবি করা হয়েছে, সহযোগী দলগুলি যে স্বাধীনতা সংগ্রামীদের বিচার-বিবেচনাকে সম্মান করবে, সেই আশা করা হয়।
'স্বাধীনতা সংগ্রামীদের বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়'

জম্মু ও কাশ্মীরের অনুষ্ঠানে পুরো বন্দে মাতরম গাওয়ার ভিডিয়ো পোস্ট করে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, 'ভারতের জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে সমন্বয়বাদী ও বহুত্ববাদী আদর্শের স্বপ্ন দেখেছিলেন, তার সঙ্গে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের জন্য, মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহরু, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ, আচার্য নরেন্দ্র দেব, মৌলানা আজাদ, সরোজিনী নাইডু এবং জেবি সিদ্ধান্ত সর্বোপরি রয়ে গিয়েছে।'
‘সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই…’, দাবি কংগ্রেসের
সেইসঙ্গে কংগ্রেস নেতা বলেন, ‘শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে আমরা আমাদের জোটসঙ্গী দলকে আহ্বান জানাই যেন তারা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং এই সুন্দর ও ঐতিহাসিক গানের কেবল সেই সংস্করণই গাওয়ার ক্ষেত্রে উঠে দাঁড়ান, যা তাঁরাই (স্বাধীনতা সংগ্রামী) বেছে নিয়েছিলেন। ওই গানকে সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই সচেতনভাবে সেই সংস্করণ নির্বাচন করা হয়েছিল। আর সাম্প্রদায়িকতার সেই ঝুঁকি আজও ততটাই বাস্তব, যতটা তা অতীতে ছিল।’
কিছু চাপিয়ে দিতে পারেন না, পালটা আবদুল্লাদের দলের
{{/usCountry}}কিছু চাপিয়ে দিতে পারেন না, পালটা আবদুল্লাদের দলের
{{/usCountry}}আর কংগ্রেসের সেই আহ্বানের প্রেক্ষিতে পালটা কড়া জবাব দিয়েছে ন্যাশনাল কনফারেন্স। জম্মু ও কাশ্মীরের দলের নেতা বশির আহমেদ বলেছেন, 'জোটসঙ্গী দল হিসেবে আপনি নির্ধারণ করতে পারেন যে (বন্দে মাতরমের পুরোটা) গাওয়া হবে কিন বা কতটা গাওয়া হবে। বেণুগোপালের টুইট করার অধিকার আছে। কিন্তু কোনও কিছু চাপিয়ে দিতে পারেন না। এটা মানুষের পছন্দের বিষয়। আমরা মানুষের উপরে কোনও কিছু চাপিয়ে দেওয়ার পরিপন্থী।'
একবিংশ শতাব্দীর মুসলিম লিগ হল কংগ্রেস, কটাক্ষ বিজেপির
সেই পরিস্থিতিতে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। যে কংগ্রেস গত মাসে সিদ্ধান্ত নিয়েছে যে ১৯৩৭ সালের রেজোলিউশন মেনে দলের যাবতীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক গাওয়া হবে। তা নিয়ে হাত শিবিরকে আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন, কংগ্রেস যে একবিংশ শতাব্দীর মুসলিম লিগে পরিণত হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।