BrahMos Missile and Su-57 Fighter Jet: ব্রহ্মসকে আরও বিধ্বংসী করছে ভারত ও রাশিয়া! Su-57 যুদ্ধবিমানের ‘অফার’ আনছেন পুতিন

BrahMos Missile and Su-57 Fighter Jet: ব্রহ্মস মিসাইল থেকে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই-৫৭ ফাইটার জেট - রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Published on: Sep 9, 2026, 07:14:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

BrahMos Missile and Su-57 Fighter Jet: ব্রহ্মস মিসাইলকে আরও বিধ্বংসী করে তোলার পথে হাঁটছে ভারত এবং রাশিয়া। বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে নিজের দাপুটে ক্ষমতা দেখিয়েছে অপারেশন সিঁদুরের সময়। তবে সেখানেই থেমে থাকতে চায় না ভারত এবং রাশিয়া। বরং আগামিদিনে ব্রহ্মসকে আলাদাই একটা স্তরে নিয়ে যেতে চায় দু'দেশ। সেই রেশ ধরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'আমরা যৌথভাবে ব্রহ্মস মিসাইল তৈরি করছি। আর সেই ক্ষেপণাস্ত্রকে আরও বিধ্বংসী করে তোলা, নয়া বৈশিষ্ট্য যোগ করা, বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং আরও কার্যকরী করে তোলার বিষয়ে ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে।’

ব্রহ্মস মিসাইল থেকে সুখোই-৫৭ ফাইটার জেট নিয়ে আলোচনার পথে ভারত ও রাশিয়া। (ফাইল ছবি, সৌজন্যে Indian Navy এবং পিটিআই)
ব্রহ্মস মিসাইল থেকে সুখোই-৫৭ ফাইটার জেট নিয়ে আলোচনার পথে ভারত ও রাশিয়া। (ফাইল ছবি, সৌজন্যে Indian Navy এবং পিটিআই)

ব্রিকস সম্মেলনের আগেই মোদী ও পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক

আর ক্রেমলিনের মুখপাত্র সেই মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ঠিক আগেই। ব্রিকস সম্মেলনে (১২ ও ১৩ সেপ্টেম্বর) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার আগে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন। তাছাড়াও দু'দেশের শীর্ষস্তরের মধ্যে আরও একাধিক বৈঠক হবে।

আরও পড়ুন: Operation Sindoor: ভারতের সংসদ-৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! AI ভিডিয়োয় ‘Op সিঁদুর’ ক্ষতে প্রলেপ পাকিস্তানের

সামরিক ক্ষেত্রের সব বিষয় তো প্রকাশ্যে আলোচনা হয় না, গুরুত্বপূর্ণ বার্তা রাশিয়ার

সেইসব বৈঠকের সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি বলেছেন, ‘সামরিক ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এবং স্বাভাবিকভাবেই কেউ এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করবেন না। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই বিষয়ে আলোচনার মতো অনেক কিছুই আমাদের রয়েছে এবং (পুতিনের ভারত) সফরের সময় আলোচ্যসূচিতে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’

আরও পড়ুন: UN world map: রাষ্ট্রসংঘের নয়া মানচিত্রে অরুণাচল-আকসাই চিন নিয়ে বিতর্ক কেন! এল নয়া রিপোর্ট

Su-57 ফাইটার জেটেরও ‘অফার’ নিয়ে আসছেন পুতিনরা

আর সেই আলোচ্যসূচিতে যে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমান বা সু-৫৭ স্টেলথ ফাইটার জেটের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তাতে মোটামুটি সিলমোহর দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি জানিয়েছেন, ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রেতা এবং বিক্রেতার গণ্ডি ছাড়িয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রযুক্তিই ভারতকে দিতে রাজি আছে রাশিয়া।

আরও পড়ুন: Indian Defence Latest Update: ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত খোলা! পাকের বুক কাঁপিয়ে বড় ‘অ্যাকশন’ ভারতের

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ‘যে কোনও দেশের কাছে যখন একেবারে নতুন ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম থাকে, তখন তারা সেই প্রযুক্তি নিজেদের কাছেই ধরে রাখতে চায়।’ তবে তিনি জানিয়েছেন, সুখোই-৫৭ যুদ্ধবিমান নিয়ে ভারতের ক্ষেত্রে ব্যতিক্রমী পথে হাঁটতে পারে রাশিয়া। যে যুদ্ধবিমান মস্কো ভারতকে বিক্রি করতে মরিয়া বলে সংশ্লিষ্ট মহলের মত। যদিও মাসখানেক আগেই ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এখনই ভারতীয় বায়ুসেনায় সুখোই-৫৭ যুদ্ধবিমান যুক্ত করার কোনও পরিকল্পনা নেই।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More