২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী INDIA জোটের অন্দরে শুরু হয়ে গেল আসন বণ্টন নিয়ে টানাপোড়েন। কংগ্রেসের দাবি ১২০টি আসন, আর তার জবাবে সমাজবাদী পার্টি (SP) মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিল। সোমবার দিল্লিতে দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রথম দফার বৈঠকের পর মঙ্গলবার এই প্রস্তাব প্রকাশ্যে আনেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদব। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেও আসন বণ্টনের অঙ্কে দুই দলের অবস্থানের বিপুল ফারাক নতুন করে রাজনৈতিক চর্চা শুরু করেছে। প্রশ্ন উঠছে, ৪০৩ আসনের উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টি শেষ পর্যন্ত কতটা সমঝোতায় পৌঁছতে পারবে?

সোমবার দিল্লিতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে বৈঠকে বসেন দুই দলের প্রতিনিধিরা। বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজেন্দ্র পাল গৌতম, অর্চনা মিশ্র, ইমরান মাসুদ এবং বীরেন্দ্র চৌধুরী। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রতিনিধিদলে ছিলেন রামগোপাল যাদব, রাজীব রাই, ইকরা হাসান এবং শ্যামলাল পাল। বৈঠকটি ২০ মিনিটেরও কম সময় চলে। এরপর মঙ্গলবার রামগোপাল যাদব সাংবাদিকদের জানান, কংগ্রেসকে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দলের মধ্যে আলোচনা এখনও চলছে।
অন্যদিকে, কংগ্রেস প্রথমে ১৮১টি আসনের তালিকা জমা দিয়েছিল। পরে সেই দাবি কমিয়ে প্রায় ১২০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয়। এর মধ্যে অন্তত ৫০টি আসনকে নিজেদের জয়ের সম্ভাবনাময় কেন্দ্র বলে দাবি করেছে হাত শিবির। কংগ্রেসের বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের পারফরম্যান্স এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক প্রভাবের ভিত্তিতেই এই দাবি জানানো হয়েছে। দলের নেতা রাজেন্দ্র পাল গৌতম জানিয়েছেন, রায়বেরেলি, সাহারানপুর, বারাবাঁকি, সীতাপুর, আমেঠী ও প্রয়াগরাজের মতো কংগ্রেসের বর্তমান লোকসভা কেন্দ্রগুলির অধিকাংশ বিধানসভা আসন তাদের দেওয়া হোক। পাশাপাশি উত্তরপ্রদেশের ৭৫টি জেলার প্রতিটিতে অন্তত একটি করে আসন চেয়েছে কংগ্রেস।
সমাজবাদী পার্টির দেওয়া ২৬টি আসনের মধ্যে রয়েছে কংগ্রেসের ২০২২ সালে জেতা রামপুর খাস ও ফেরেন্দা। এছাড়া গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা মথুরা, খেরাগড়, জগদীশপুর এবং কিদওয়াই নগরও রয়েছে। বাকি ২০টি আসনের মধ্যে রয়েছে বাগপত, মোদিনগর, হাপুর, জেওর, খুরজা, আগ্রা উত্তর, গোরখপুর শহর এবং বারাণসী ক্যান্টনমেন্ট। অর্থাৎ, কংগ্রেসকে নির্দিষ্ট কিছু কেন্দ্রের প্রাথমিক প্রস্তাব দিয়ে আসন সমঝোতার আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইছে অখিলেশ যাদবের দল।
{{/usCountry}}সমাজবাদী পার্টির দেওয়া ২৬টি আসনের মধ্যে রয়েছে কংগ্রেসের ২০২২ সালে জেতা রামপুর খাস ও ফেরেন্দা। এছাড়া গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা মথুরা, খেরাগড়, জগদীশপুর এবং কিদওয়াই নগরও রয়েছে। বাকি ২০টি আসনের মধ্যে রয়েছে বাগপত, মোদিনগর, হাপুর, জেওর, খুরজা, আগ্রা উত্তর, গোরখপুর শহর এবং বারাণসী ক্যান্টনমেন্ট। অর্থাৎ, কংগ্রেসকে নির্দিষ্ট কিছু কেন্দ্রের প্রাথমিক প্রস্তাব দিয়ে আসন সমঝোতার আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইছে অখিলেশ যাদবের দল।
{{/usCountry}}আসন বণ্টনের ক্ষেত্রে জয়ের সম্ভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে সমাজবাদী পার্টি। রামগোপাল যাদবের বক্তব্য, কোন দল কোন আসনে জিততে পারে, সেই হিসাব মাথায় রেখেই আসন ভাগ করা হবে। কংগ্রেসের রাজ্য সভাপতি অর্চনা মিশ্র অবশ্য জানিয়েছেন, বৈঠক ইতিবাচক হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সমঝোতা চূড়ান্ত হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। শেষ সিদ্ধান্ত নেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।
উল্লেখ্য, ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৩৯৯টি আসনে লড়ে মাত্র দু'টি আসনে জিতেছিল কংগ্রেস। অন্যদিকে, সমাজবাদী পার্টি পেয়েছিল ১১১টি আসন। ২০১৭ সালে দুই দল জোট করে লড়লেও এসপি ৫৪ এবং কংগ্রেস মাত্র সাতটি আসনে জয়ী হয়েছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে INDIA জোটের ফল তুলনামূলকভাবে ভালো হয়। কংগ্রেস ১৭টি আসনে লড়ে ছ'টিতে এবং সমাজবাদী পার্টি ৩৭টি আসনে জয় পায়।
সব মিলিয়ে, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য বজায় রাখাই এখন অখিলেশ ও রাহুল গান্ধীর দলের বড় চ্যালেঞ্জ। ১২০ আসনের দাবি থেকে কংগ্রেস কতটা পিছিয়ে আসে এবং ২৬ আসনের প্রস্তাব বাড়াতে এসপি কতটা রাজি হয়, তার উপরই নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।