UP Assembly Election: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সমাজবাদী পার্টি। মনে করা হচ্ছে, ২০২৯ এর লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে কার্যত একটি রাজনৈতিক ‘সেমি-ফাইনাল’ হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেস, দুই দল কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে আজ দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে চলেছে দু’পক্ষের বিশেষ প্যানেল।

সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে এই বৈঠক সোমবার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। এই আলোচনা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবং প্রথম বৈঠকটি সোমবার দুপুরে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে সূত্রের খবর, প্রতিটি আসন নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে এই দু’দিন ব্যাপী বৈঠকে। কংগ্রেসের তরফে আলোচনায় থাকবেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম, প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র এবং দলের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ। অন্যদিকে, চার সদস্যের এই প্যানেলে রয়েছেন সমাজবাদী পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব, যিনি ইটাওয়া জেলার সাইফাইয়ের বাসিন্দা, দলের উত্তরপ্রদেশ সভাপতি শ্যামলাল পাল, যিনি প্রয়াগরাজ জেলার বাসিন্দা, উত্তরপ্রদেশের মৌ জেলার ঘোসি থেকে নির্বাচিত এসপি সাংসদ রাজীব রায় এবং পশ্চিম উত্তর প্রদেশের কাইরানা থেকে নির্বাচিত দলের সাংসদ ইকরা চৌধুরী।
জল্পনা থাকলেও ওয়ানাদের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এই বৈঠকে যোগ দিচ্ছেন না; তিনি নেপথ্যে থেকেই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছেন। সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১০০টিরও বেশি আসন চাইছে কংগ্রেস, যদিও সমাজবাদী পার্টিকে রাজি করানো সহজ হবে না। সূত্র মারফত জানা গেছে, আজকের বৈঠকে আসনের চূড়ান্ত সংখ্যা নিয়ে কোনও আলোচনা হবে না; বরং কংগ্রেস কোন কোন আসনে লড়তে চাইছে, আলোচনা কেবল সেই কেন্দ্রগুলির ওপরই সীমাবদ্ধ থাকবে। সমাজবাদী পার্টি কংগ্রেসের কাছে তাদের নির্বাচনী সমীকরণের ব্যাখ্যা চাইবে—যার মধ্যে রয়েছে এই আসনগুলিতে তারা কীভাবে জয়ের পরিকল্পনা করছে এবং তাদের রণকৌশল কী হবে। এরপর সমাজবাদী পার্টি কংগ্রেসের দাবি ও প্রস্তাবগুলি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করবে এবং আজকের বৈঠকে যে বিষয়গুলিতে ঐকমত্য হবে তা নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে।
১০০-র বেশি আসন চাইছে কংগ্রেস
সূত্রের খবর, কংগ্রেস প্রায় ৫৫ থেকে ৬০টি 'এ-গ্রেড' (A-grade) আসন দাবি করার পরিকল্পনা করেছে, যেগুলি জোটের নির্বাচনী সমীকরণের নিরিখে শক্তিশালী বলে বিবেচিত। কংগ্রেসের অনুমান, সমাজবাদী পার্টি হয়তো এমন ৪০ থেকে ৪৫টি আসন ছাড়তে পারে যেখানে বর্তমানে বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে এমন প্রায় ৬০টি আসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে বিধানসভা কেন্দ্রগুলিতে কংগ্রেস এগিয়ে ছিল অথবা খুব সামান্য ব্যবধানে পিছিয়ে ছিল, সেই আসনগুলির ওপরই তারা বিশেষ জোর দিচ্ছে। পাশাপাশি, নিজেদের প্রথাগত 'দলিত-মুসলিম-ব্রাহ্মণ' ভোট সমীকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসনগুলিরও দাবি জানাবে হাত শিবির।
{{/usCountry}}সূত্রের খবর, কংগ্রেস প্রায় ৫৫ থেকে ৬০টি 'এ-গ্রেড' (A-grade) আসন দাবি করার পরিকল্পনা করেছে, যেগুলি জোটের নির্বাচনী সমীকরণের নিরিখে শক্তিশালী বলে বিবেচিত। কংগ্রেসের অনুমান, সমাজবাদী পার্টি হয়তো এমন ৪০ থেকে ৪৫টি আসন ছাড়তে পারে যেখানে বর্তমানে বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে এমন প্রায় ৬০টি আসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে বিধানসভা কেন্দ্রগুলিতে কংগ্রেস এগিয়ে ছিল অথবা খুব সামান্য ব্যবধানে পিছিয়ে ছিল, সেই আসনগুলির ওপরই তারা বিশেষ জোর দিচ্ছে। পাশাপাশি, নিজেদের প্রথাগত 'দলিত-মুসলিম-ব্রাহ্মণ' ভোট সমীকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসনগুলিরও দাবি জানাবে হাত শিবির।
{{/usCountry}}উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসকে প্রায় ১০৫টি আসন ছেড়েছিল; সেই কারণেই এবারও ১০০ আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চাইছে কংগ্রেস। এছাড়াও, গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৭টিতে লড়েছিল কংগ্রেস। সেই সূত্র অনুযায়ী (১৭ গুণ ৫), ৮৫টিরও বেশি আসন প্রত্যাশা করছে তারা।
বেশি আসন চাওয়ার পেছনে কংগ্রেসের যুক্তি
আসন সমঝোতা আলোচনার সঙ্গে যুক্ত এক কংগ্রেস নেতা সংবাদমাধ্যম এনডিটিভি-কে জানিয়েছেন, তাঁদের কাছে আসনের সংখ্যা এবং জয়ের সম্ভাবনা—দুটোই সমান গুরুত্বপূর্ণ। অ-যাদব এবং অ-মুসলিম ভোটার—বিশেষ করে দলিত, ব্রাহ্মণ এবং 'অতি অনগ্রসর' জাতিগুলিকে আকৃষ্ট করতে জয়ের যোগ্য আসনের পাশাপাশি একটি সম্মানজনক আসন সংখ্যা চাইছে কংগ্রেস। তবে অতি উৎসাহে সমাজবাদী পার্টির কাছে ইতিমধ্যেই ১৮১টি আসনের একটি তালিকা পাঠিয়ে দিয়েছে কংগ্রেস।
সমাজবাদী পার্টি কী ৫৫টি আসনের প্রস্তাব দিয়েছে?
অখিলেশ যাদব স্পষ্ট করে দিয়েছেন যে, কেবল আসনের সংখ্যার ওপর নয়, বরং জয়ের ওপরই নজর দেওয়া উচিত। সমাজবাদী পার্টির কাছে এই নির্বাচন 'ডু-অর-ডাই' (মরণ-বাঁচন) লড়াই। দলের এক সাংসদ বলেছেন, উত্তরপ্রদেশে কংগ্রেসের কোনও নির্দিষ্ট ভোটব্যাঙ্ক নেই; গত বিধানসভা নির্বাচনে তারা মাত্র দুটি আসন এবং দুই শতাংশ ভোট পেয়েছিল। এই পরিস্থিতিতে জোটে বড় অংশীদারিত্বের দাবি না তুলে, গত দুটি বিধানসভা নির্বাচনে যেখানে কংগ্রেস তুলনামূলক ভালো ফল করেছে এবং যেখানে তাদের শক্তিশালী স্থানীয় নেতা রয়েছেন, সেই কেন্দ্রগুলিই চাওয়া উচিত বলে মনে করে সপা। সূত্রের খবর, সমাজবাদী পার্টি কংগ্রেসের কাছে প্রায় ৫৫টি আসনের একটি তালিকা পাঠিয়েছে।