...
...
Next Story

Cooking Gas Cylinder Latest Update: এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্রীয় সরকার, স্বস্তি পাবেন কারা?

পরিযায়ীদের এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য রাজ্যগুলির কোটা এবার দ্বিগুণ করেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের মার্চ মাসের ২ এবং ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, সেটার অনুপাতে দ্বিগুণ সিলিন্ডার এবার থেকে রাজ্যগুলিকে সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার।

Published on: Apr 7, 2026, 13:00:56 IST
Advertisement

দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘাটতি ঘিরে শঙ্কা এখনও রয়েছে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার চালু রয়েছে শহুর এলাকায়। 'ছোটু' নামের সেই সিলিন্ডার সরবরাহের জন্য রাজ্যগুলির কোটা এবার দ্বিগুণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গ্যাস সিলিন্ডারের সংযোগ পেতে গেলে ঠিকানা সংক্রান্ত নথি জমা দিতে হয়। তবে পরিযায়ী শ্রমিকদের জন্য তা কঠিন হয়ে পড়ত। এই আবহে সরকার 'ছোটু' সিলিন্ডার চালু করেছিল। যেকোনো একটি পরিচয়পত্র দেখিয়েই এই ছোট এলপিজি সিলিন্ডার কেনা যেতে পারে।

'ছোটু' এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য রাজ্যগুলির কোটা এবার দ্বিগুণ করেছে কেন্দ্রীয় সরকার।
'ছোটু' এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য রাজ্যগুলির কোটা এবার দ্বিগুণ করেছে কেন্দ্রীয় সরকার।

চলতি বছরের মার্চ মাসের ২ এবং ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, সেটার অনুপাতে দ্বিগুণ সিলিন্ডার এবার থেকে রাজ্যগুলিকে সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। তবে ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে নয়া কোনও নির্দেশ সরকার দেয়নি। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল, পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের পরিকাঠামো রয়েছে, এমন অঞ্চলের বাসিন্দাদের এলপিজি সংযোগ ত্যাগ করে পিএনজি সংযোগ গ্রহণ করতে হবে। সরকার আরও বলেছিল, কোনও গ্রাহক এই নোটিস হাতে পাওয়ার তিন মাসের মধ্যে যদি পিএনজি সংযোগ গ্রহণ না করেন, তাহলে তাঁর এলপিজি গ্যাস রিফিলিংও বন্ধ করে দেওয়া হবে।

এদিকে ডবল সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করেছিল সরকার। এরই সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতেও গ্যাস বুকিংয়ের সময়সীমা বদল করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, যে সব গ্রাহকরা উজ্জ্বলা যোজনার অন্তর্গত নন, তাঁদের ক্ষেত্রে ডবল সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। তবে সিঙ্গল সিলিন্ডারের ক্ষেত্রে এখনও সময়সীমা ২৫ দিনই রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৫ কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। শহরে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার বুক করার ৯ দিন পরে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রামীণ এলাকায় ১৬ দিন পরে পরবর্তী সিলিন্ডার বুক করা যাবে। আর শহরে ১০ কেজির সিলিন্ডার বুক করার পরে পরবর্তী সিলিন্ডার বুক করা যাবে ১৮ দিন পরে। গ্রামীণ এলাকায় এই ব্যবধান ৩২ দিনের। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে ৩ বা ৪ জনের একটি পরিবারে ১৪.২ কেজি গ্যাস চলে ৩৫ থেকে ৪০ দিনের মতো। সেই মতো গ্যাস বুকিংয়ের সময়সীমা নির্ধারণ করেছে সরকার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe