COP31: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে দেশগুলো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে মতবিরোধের জেরে তুরস্কের আনতালিয়ায় চলমান রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর আলোচনা নির্ধারিত সময় পেরিয়েও শেষ হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শেষ পর্যন্ত কোনও চুক্তি ছাড়াই সম্মেলন স্থগিত হতে পারে।
রবিবার দ্বিতীয় দিনের মতো অতিরিক্ত সময়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় ভোরে প্রতিনিধিদের কাছে চুক্তির তৃতীয় ও ‘চূড়ান্ত’ খসড়া পাঠানো হয়। সকাল ৬টার মধ্যে এ বিষয়ে আপত্তি জানানোর সময়সীমা দেওয়া হয়েছে। পরে সকাল ৯টায় বৈঠকে খসড়াটি অনুমোদনের কথা রয়েছে। রাষ্ট্রসংঘের জলবায়ু আলোচনার নিয়ম অনুযায়ী, যে কোনও চুক্তির জন্য সব দেশের ঐকমত্য প্রয়োজন। তা না হলে আলোচনা স্থগিত করে আগামী বছর আবার শুরু করতে হতে পারে। ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর এমন ঘটনা ঘটেছে মাত্র একবার। সম্মেলনের শুরুতে প্রকাশিত একটি খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত পরবর্তী খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বিষয়ে কোনও উল্লেখ রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকটি দেশ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়।
এই বিরোধের জেরে সম্মেলনটি শুক্রবারের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যায়। শনিবারও সমঝোতা না হওয়ায় রবিবার সকালে যেসব দেশের প্রতিনিধিদের দেশে ফেরার ফ্লাইট ছিল, তাঁদের অনেকেই যাত্রার সময় পরিবর্তন করেন। প্রতিনিধিরা একে একে চলে গেলে চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজনীয় অংশগ্রহণকারী দেশের সংখ্যা নিয়েও সংকট তৈরি হতে পারে। সমঝোতার শেষ চেষ্টা হিসেবে শনিবার জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে বিপরীত অবস্থানে থাকা ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের প্রতিনিধিদের আলোচনায় বসানো হয়। রবিবার ভোরে প্রতিনিধিদের উদ্দেশে কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, তিনি মনে করেন আলোচনায় উত্থাপিত উদ্বেগগুলোর সমাধান হয়েছে। তিনি প্রতিনিধিদের চুক্তির খসড়াটি সতর্কতার সঙ্গে পর্যালোচনার আহ্বান জানান। তাঁর কথায়, ‘বাকি বিষয়গুলোতে আমরা সমঝোতার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’
জীবাশ্ম জ্বালানি নিয়ে কেন বিরোধ?
{{/usCountry}}এই বিরোধের জেরে সম্মেলনটি শুক্রবারের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যায়। শনিবারও সমঝোতা না হওয়ায় রবিবার সকালে যেসব দেশের প্রতিনিধিদের দেশে ফেরার ফ্লাইট ছিল, তাঁদের অনেকেই যাত্রার সময় পরিবর্তন করেন। প্রতিনিধিরা একে একে চলে গেলে চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজনীয় অংশগ্রহণকারী দেশের সংখ্যা নিয়েও সংকট তৈরি হতে পারে। সমঝোতার শেষ চেষ্টা হিসেবে শনিবার জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে বিপরীত অবস্থানে থাকা ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের প্রতিনিধিদের আলোচনায় বসানো হয়। রবিবার ভোরে প্রতিনিধিদের উদ্দেশে কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, তিনি মনে করেন আলোচনায় উত্থাপিত উদ্বেগগুলোর সমাধান হয়েছে। তিনি প্রতিনিধিদের চুক্তির খসড়াটি সতর্কতার সঙ্গে পর্যালোচনার আহ্বান জানান। তাঁর কথায়, ‘বাকি বিষয়গুলোতে আমরা সমঝোতার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’
জীবাশ্ম জ্বালানি নিয়ে কেন বিরোধ?
{{/usCountry}}পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, আইভরি কোস্ট ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো চুক্তি থেকে এ বিষয়টি বাদ দেওয়ার পক্ষে। পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়াই কোনও কপ সম্মেলন বা চূড়ান্ত ঘোষণা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অবস্থান মেনে নেওয়া হবে না। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুমন্ত্রী মাইনা তালিয়া বিষয়টিকে তাদের দেশের জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, জলবায়ু সংকটের মূল কারণ নিয়েই এখানে আলোচনা হচ্ছে।
ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবুতও খসড়া চুক্তিতে কার্বন ধারণ প্রযুক্তির উল্লেখ নিয়ে আপত্তি জানিয়েছেন। এ প্রযুক্তির মাধ্যমে নির্গত কার্বন ধরে ভূগর্ভে সংরক্ষণ করা হয়। বারবুতের অভিযোগ, এই প্রযুক্তির কথা বলে অন্য দেশগুলোকে তেল ও গ্যাস পোড়ানো অব্যাহত রাখার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিশ্ব যখন তাপমাত্রা বৃদ্ধির ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে, তখন এমনভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা করা যায় না, যেন কিছুই ঘটছে না। প্রথমবারের মতো কপ সম্মেলনের চুক্তিতে প্যারিস জলবায়ু চুক্তির বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য পূরণে ব্যর্থতার বিষয়টি স্বীকার করা হতে পারে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ‘ওভারশুট’ বা নির্ধারিত তাপমাত্রার সীমা সাময়িকভাবে অতিক্রমের পর্যায়ে প্রবেশ করছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকিতে আরও লাখ লাখ মানুষ পড়তে পারেন। তবে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন চুক্তিতে জীবাশ্ম জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট ভাষা যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর যুক্তি, এবারের সম্মেলনের মূল লক্ষ্য বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগিয়ে যাওয়া।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়নও সম্মেলনের অন্যতম বড় বিরোধের বিষয় হয়ে উঠেছে। আফ্রিকান দেশগুলোর জোট জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজন কার্যক্রমে আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতি চেয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন আগে থেকেই এ প্রস্তাবে সমর্থন না করার অবস্থান জানিয়েছে। আগের খসড়াগুলোতে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে অর্থায়ন বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব ছিল। পরবর্তী খসড়া থেকে সেই অঙ্কও বাদ দেওয়া হয়েছে। আফ্রিকান দেশগুলোর আলোচক দলের সভাপতি ও ঘানার পরিবেশমন্ত্রী জানেতর আগিয়েমান রাওলিংস বলেন, ‘আমরা ভিক্ষা করতে এখানে আসিনি। উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই মানুষদের ন্যায্য অধিকার আদায় করতেই এসেছি।’
সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়া জলবায়ু আন্দোলনকর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলোও আলোচনার সমালোচনা করেছে। পাওয়ারশিফট আফ্রিকার মহম্মদ আদো বলেন, তাঁর মতে এটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ কপ সম্মেলন।