...
...
Next Story

Court orders Free Biriyani: ১০ প্লেট বিরিয়ানি ফ্রি, সঙ্গে ক্ষতিপূরণ! কোন মামলা ঘিরে এমন নির্দেশ রেস্তোরাঁকে দিল আদালত?

শুধু যে ভিডিয়ো বা ছবি তোলা তা নয়, ওই রেস্তোরাঁ থেকে ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতিপূরণ দাবি করেন পি সুন্দরকুমারা।

Published on: Jun 8, 2026, 19:54:51 IST
Advertisement

ঘটনা পুদুচেরির। মামলা, পি সুন্দরকুমারা মনিকন্দন বনাম বিরিয়ানি অ্যান্ড কোং রেস্তোরাঁর। ২০২৫ সালের ৮ ডিসেম্বর, পি সুন্দরকুমারা, তাঁর বন্ধুকে নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে খাবারে তাঁরা পোকা দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনার ভিডিয়ো করেন। ছবি নেন। প্রশ্ন তোলেন খাবার কতটা নিরাপদ, তা নিয়ে।

১০ প্লেট বিরিয়ানি ফ্রি, সঙ্গে ক্ষতিপূরণ! কোন মামলা ঘিরে এমন নির্দেশ দিল কোর্ট?
১০ প্লেট বিরিয়ানি ফ্রি, সঙ্গে ক্ষতিপূরণ! কোন মামলা ঘিরে এমন নির্দেশ দিল কোর্ট?

শুধু যে ভিডিয়ো বা ছবি তোলা তা নয়, ওই রেস্তোরাঁ থেকে ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতিপূরণ দাবি করেন পি সুন্দরকুমারা। স্বাস্থ্যের ঝুঁকি, রেস্তোরাঁর উদাসিনতা, মানসিক উদ্বেগ, উকিলের খরচ, সব মিলিয়ে অই টাকা দাবি করা হয়। পরে তিনি রেস্তোরাঁকে একটি আইনি নোটিস পাঠান। তিনি কনজিউমার কমিশনেরও দ্বারস্থ হন। কমিশন দেখে, নোটিস পাওয়ার পরও ওই রেস্তোরাঁ কোনও সাড়া দেয়নি। এরপর প্রমাণের দিকে নজর দেয় কোর্ট। দেখা যায়, ছবিতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে ভিডিয়োয় ঘটনা স্পষ্ট। এরপর ওই রেস্তোরাঁর এই ঘটনা নিয়ে মামলাকারীর গুগল রিভিউতে চোখ রাখে কোর্ট। সেখানেও দেখা যায়, রেস্তোরাঁ মেনে নিয়েছে এই ঘটনা।

সমস্ত দিক বিচার করে আসে কমিশনের রায়। রেস্তোরাঁ জানায়, ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ওই রেস্তোরাঁকে দিতে হগবে মামলাকারীকে। এটি মানসিক উদ্বেগ (ক্রেতার), রেস্তোঁরায় পরিষেবায় খামতি বাবদ ক্ষতিপূরণ। আর ৩হাজার টাকা লিটিগেশন এক্সপেন্স। এছাড়াও আদালতের নির্দেশ, ১০ প্লেট বিরিয়ানি, বিরিয়ানি অ্যান্ড কোং রেস্তোরাঁকে, ওই গ্রাহককে দিতে হবে। এরমধ্যে প্রতি সপ্তাহে প্রতি ২ প্লেট বিরিয়ানি দিতে হবে, যার মধ্যে থাকবে পর পর ৫ টি রবিবার। সেই বিরিয়ানি হবে নতুন করে তৈরি হায়দরাবাদি চিকেন বিরিয়ানি। আর সেটি শুরু করতে হবে কোর্ট অর্ডার পাওয়ার সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks