...
...
Next Story

বরযাত্রী নিয়ে পৌঁছতেই চক্ষু চড়কগাছ! বিয়ের ফাঁদে ৩০,০০০ খোয়ালেন স্বঘোষিত ‘গোরক্ষক’

বিট্ট বজরঙ্গীর আসল নাম রাজকুমার পাঞ্চাল।। পেশায় একজন ফল ও সবজি বিক্রেতা।

Published on: Feb 26, 2026, 20:01:19 IST
Advertisement

বিয়ে করতে গিয়ে প্রতারিত হলেন হরিয়ানার স্বঘোষিত ‘গোরক্ষক’ বিট্টু বজরঙ্গী। পছন্দের মহিলার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে বিট্টুর কাছে থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কে এই বিট্টু বজরঙ্গী?

বিট্টু বজরঙ্গী (সৌজন্যে টুইটার)
বিট্টু বজরঙ্গী (সৌজন্যে টুইটার)

সংবাদ সংস্থা পিটিআই প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে হরিয়ানার নুহ-র সাম্প্রদায়িক হিংসার অভিযুক্ত বিট্টুর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিট্ট বজরঙ্গীর আসল নাম রাজকুমার পাঞ্চাল।। পেশায় একজন ফল ও সবজি বিক্রেতা। গত কয়েক বছর ধরে ‘গো রক্ষা বজরং ফোর্স’ নামে একটি দল চালাচ্ছেন তিনি। যে দলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও রয়েছে। হরিয়ানার বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ফরিদাবাদের এনআইটি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এই স্বঘোষিত ‘গোরক্ষক।' হরিয়ানার নুহতে যে হিংসা ছড়িয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিট্টু। বর্তমানে তিনি জামিনে মুক্ত।

ঘটনার সূত্রপাত

বিট্টু বজরঙ্গীর অভিযোগ, তাঁর প্রতিবেশীর এক আত্মীয় বান্টিকে জানিয়েছিলেন যে, তিনি বিয়ে করতে চান এবং উপযুক্ত পাত্রী পেলে যেন তাঁকে জানান। বান্টিকে পাত্রী খোঁজার দায়িত্ব দেন। তাঁর কথামতো রানি নামে এক মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেন বান্টি। এরপর তাঁদের মধ্যে কাথাবার্তাও হয়। অভিযোগ, কিছু দিন পর বিট্টুকে বান্টি জানান, রানি তাঁর সঙ্গে দেখা করে বিয়ের সম্পর্কে আলোচনা করতে চান। সেই পরিকল্পনা মতো আলিগড়ে বান্টি এবং রানির সঙ্গে দেখা করেন বিট্টু। তিনবার বান্টিদের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু তাঁর পছন্দ হয়নি। বিট্টুর দাবি, কিছুদিন পর বান্টি এক তরুণীর ছবি পাঠান বিট্টুকে। সেই তরুণীকে পছন্দও হয়েছিল তাঁর।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe