উত্তর প্রদেশের ভোট নিয়ে তুঙ্গে জল্পনা চলছে। ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে সমাজবাদী পার্টি। ওদিকে, বিজেপির তরফেও জোরকদমে তৎপরতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতির মাঝে উত্তর প্রদেশের ভূমিপুত্র ক্রিকেটার মহম্মদ শামিকে দেখা গেল, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করতে। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল যোগ দিয়েছেন বিজেপিতে। এরপর কি শামি? প্রশ্ন থেকেই যাচ্ছে।

জাতীয় দলে মহম্মদ শামি ফের কবে সুযোগ পাবেন, তা নিয়ে জল্পনা রয়েইছে। উত্তর প্রদেশের ভূমিপুত্র হলেও বাংলা দলের হয়ে তিনি ক্রিকেট খেলেন। এ দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং দলের সংখ্যালঘু মোর্চার সভাপতি কুঁওর বাসিত আলির সঙ্গে দেখা করেন শামি। এরপরই তার ক্রিকেট ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে। কিছুদিন আগেই, ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে বিজেপির জাতীয় ওবিসি মোর্চার কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে, এর আগেও বিভিন্ন সময়ে শাহ, যোগী-সহ বিজেপি-র একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন শামি।
সদ্যই টেস্ট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন শামি। উত্তর প্রদেশের আমরোহা জেলার সহসপুর গ্রামে পাঁচ ভাইবোনের মধ্যে দিয়ে কেটেছে তাঁর বাল্যজীবন। যখন শামীর বয়স ১৫ বছর, তখন তাঁকে তাঁর বাড়ি থেকে ১৪ মাইল দূরে মোরাদাবাদ শহরে ক্রিকেট কোচ বদরুদ্দিন সিদ্দিকীর কাছে তাঁকে ক্রিকেট কোচিংর জন্য নিয়ে যাওয়া হয়।
পূর্ণাঙ্গ রাজ্য দলে নির্বাচনের জন্য বিবেচিত হওয়ার উদ্দেশ্যে শামি পরবর্তীতে বাংলার অন্যতম সেরা দল মোহনবাগান ক্রিকেট ক্লাবে যোগ দেন। তিনি ইডেন গার্ডেন্সের নেটে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বল করেন, পরে সৌরভ তাঁকে রাজ্য নির্বাচকদের কাছে সুপারিশ করেন এবং এর পরপরই শামি ২০১০-১১ রঞ্জি ট্রফির জন্য বাংলা দলে অন্তর্ভুক্ত হন। সেই মহম্মদ শামির সঙ্গে বিজেপির চিফের সাক্ষাৎ নিয়ে এবার তুঙ্গে জল্পনা।
{{/usCountry}}পূর্ণাঙ্গ রাজ্য দলে নির্বাচনের জন্য বিবেচিত হওয়ার উদ্দেশ্যে শামি পরবর্তীতে বাংলার অন্যতম সেরা দল মোহনবাগান ক্রিকেট ক্লাবে যোগ দেন। তিনি ইডেন গার্ডেন্সের নেটে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বল করেন, পরে সৌরভ তাঁকে রাজ্য নির্বাচকদের কাছে সুপারিশ করেন এবং এর পরপরই শামি ২০১০-১১ রঞ্জি ট্রফির জন্য বাংলা দলে অন্তর্ভুক্ত হন। সেই মহম্মদ শামির সঙ্গে বিজেপির চিফের সাক্ষাৎ নিয়ে এবার তুঙ্গে জল্পনা।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।