Cristiano Ronaldo Marriage: লিওনেল মেসিদের 'জামাই' হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
Cristiano Ronaldo Marriage: লিওনেল মেসিদের 'জামাই' হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনের কাছেই সৈকত শহরে বিয়ে করেছেন পর্তুগালের ৪১ বছরের তারকা ফুটবলার। দীর্ঘ ১০ বছর প্রেমের পরে বিয়ে করলেন।
Cristiano Ronaldo Marriage: আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসিদের 'জামাই' হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরে আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের তারকা। তাঁর ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পশ্চিম পর্তুগালের সৈকত শহর কাসকাইসে (রাজধানী লিসবনের কাছেই) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘তাঁদের পাঁচ সন্তানের উপস্থিতিতে একটি একান্ত ও অন্তরঙ্গ মুহূর্ত’ উদযাপন করা হয়েছে বলে পর্তুগিজ তারকার জনসংযোগ টিমের তরফে জানানো হয়েছে।

রোনাল্ডোদের বিয়ে কোথায় হচ্ছে? তা নিয়ে তুমুল জল্পনা চলে
আর সেই বিয়ের অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরেই পর্তুগালে তুমুল জল্পনা চলছিল। পর্তুগিজ মিডিয়ার বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল যে লিসবনের কাছে অবস্থিত ঐতিহাসিক শহর সিন্ট্রা বা রোনাল্ডোর জন্মস্থান মাদেইরার ফঞ্চালে বিয়ের আসরের আয়োজন করা হতে পারে। এমনকী বিয়ের অনুষ্ঠান হবে ভেবে গত সপ্তাহে ফঞ্চালের একটি চার্চে হাজার-হাজার মানুষ হাজির হয়েছিলেন। যদিও শেষপর্যন্ত লিসবনের ৩০ কিলোমিটার পশ্চিমের কাসকাইসকে বেছে নেন দম্পতি। যেখানে তাঁদের ভিলা আছে।
২০১৬ সালে মাদ্রিদে প্রেমের শুরু রোনাল্ডো ও জর্জিনার
আর রোনাল্ডো এবং জর্জিনার প্রেমের সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে। সেইসময় স্পেনের রাজধানী মাদ্রিদে একটি শোরুমে কাজ করতেন জর্জিনা। আর রিয়াল মাদ্রিদে খেলতেন রোনাল্ডো। জর্জিনা বলেছিলেন যে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। অর্থাৎ প্রথম দেখাতেই পর্তুগিজ তারকার প্রেমে পড়ে গিয়েছিলেন।
‘আমরা যেন চিরকাল ধরে চিনি একে অপরকে’
পরবর্তীতে ২০২৫ সালে ‘ভোগ অ্যারাবিয়া’-র একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রোনাল্ডোর সান্নিধ্যে আসার প্রায় সঙ্গে-সঙ্গে ‘এক ধরনের প্রশান্তি ও অবর্ণনীয় শক্তি’ অনুভব করেছিলেন, 'যেন আমরা একে অপরকে চিরকাল ধরে চিনি'। আর সেই রেশ ধরে ঠিক এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সঙ্গে বাগদানের ঘোষণা করেছিলেন ৩২ বছরের মডেল। যিনি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন আর্জেন্টাইন। মা ছিলেন স্প্যানিশ। ছোটোবেলায় স্পেনে চলে আসেন জর্জিনা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


