বাংলাদেশে ফিরলেই কি মৃত্যুদণ্ডের মুখে পড়তে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? তাঁকে দেশে ফেরানোর আগে নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ তৈরির আর্জি জানালেন ব্রিটেনের ছয় আইনপ্রণেতা। এই মর্মে ব্রিটিশ বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডকে চিঠি লিখেছেন তাঁরা। তাঁদের দাবি, বাংলাদেশে ফিরলে শেখ হাসিনার উপর যেন কোনও ধরনের শারীরিক নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসা, বেআইনি আটক কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে চলা মামলার নিরপেক্ষ বিচার এবং আত্মপক্ষ সমর্থনের অধিকারও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

১০ নভেম্বর প্রকাশ্যে আসা এই চিঠিটি লেখা হয়েছিল গত ২৭ অক্টোবর। চিঠিতে ব্রিটিশ সরকারের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন আইনপ্রণেতারা। তাঁদের বক্তব্য, বাংলাদেশের বিচারব্যবস্থাকে রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের উচিত বাংলাদেশের সরকার, আন্তর্জাতিক সহযোগী দেশ এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, দাবি ব্রিটিশ আইনপ্রণেতাদের
চিঠিতে একাধিক শর্তের কথা উল্লেখ করেছেন তাঁরা। প্রথমত, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, এই মর্মে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাইতে হবে। শুধু তাই নয়, তাঁর উপর যাতে নির্যাতন, অপহরণ, গুম কিংবা অন্য কোনও ধরনের শারীরিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে হবে। দেশে ফেরার সময় থেকে শুরু করে আদালতে হাজিরা এবং বন্দি অবস্থাতেও তাঁর নিরাপত্তা বজায় রাখতে হবে।
দ্বিতীয়ত, শেখ হাসিনাকে তাঁর পছন্দের আইনজীবী নিয়োগ করার সুযোগ দিতে হবে। আগের রায় ও সাজাকে চ্যালেঞ্জ করার জন্য কার্যকর আইনি ব্যবস্থা রাখতে হবে। বিচারপ্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বাধীন বিচারবিভাগীয় পর্যালোচনার সুযোগও নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই রাজনৈতিক প্রভাব বা প্রতিহিংসা যেন বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেই দাবিও তুলেছেন তাঁরা।
রাষ্ট্রসংঘের নজরদারির দাবি
{{/usCountry}}দ্বিতীয়ত, শেখ হাসিনাকে তাঁর পছন্দের আইনজীবী নিয়োগ করার সুযোগ দিতে হবে। আগের রায় ও সাজাকে চ্যালেঞ্জ করার জন্য কার্যকর আইনি ব্যবস্থা রাখতে হবে। বিচারপ্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বাধীন বিচারবিভাগীয় পর্যালোচনার সুযোগও নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই রাজনৈতিক প্রভাব বা প্রতিহিংসা যেন বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেই দাবিও তুলেছেন তাঁরা।
রাষ্ট্রসংঘের নজরদারির দাবি
{{/usCountry}}শুধু আইনি সুরক্ষা নয়, গোটা বিচারপ্রক্রিয়ার উপর আন্তর্জাতিক নজরদারিরও দাবি জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর বা ওএইচসিএইচআরের সঙ্গে আলোচনা করে একটি উপযুক্ত স্বাধীন তদন্ত ও নজরদারি ব্যবস্থা তৈরির আর্জি জানানো হয়েছে। বিচারপ্রক্রিয়ায় কোনও অনিয়ম বা প্রমাণ সংক্রান্ত প্রশ্ন থাকলে তা নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে। আদালতের শুনানি এবং বন্দি অবস্থায় শেখ হাসিনার নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য স্বাধীন প্রতিনিধিদের উপস্থিতিও নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনার পরিবেশ তৈরির আবেদন জানিয়েছে ব্রিটেনের এই গোষ্ঠী। তাদের মতে, রাজনৈতিক হিংসা, প্রতিশোধ এবং ভয় দেখানোর রাজনীতি বন্ধ করতে হবে। তবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত ও দায়ীদের জবাবদিহির বিষয়টি উপেক্ষা করা চলবে না।
ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা হাসিনার
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সম্প্রতি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনও করেন তিনি। তবে বাংলাদেশের সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ভারত সরকারের কাছে প্রত্যর্পণের দাবিও জানিয়ে আসছে ঢাকা।
এই পরিস্থিতিতে ব্রিটিশ বিদেশমন্ত্রীর কাছে ১৪ দিনের মধ্যে লিখিত জবাব এবং বৈঠকের আবেদন জানিয়েছেন আইনপ্রণেতারা। এখন দেখার, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ তৈরি করতে লন্ডন আদৌ কোনও পদক্ষেপ করে কি না।