IMD Forecast on Cyclone Chances: ঘূর্ণিঝড় সত্যিই আসছে? এখনও বলল না মৌসম ভবন, কমলা সতর্কতা জারি বাংলার এইসব জেলায়
IMD Forecast on Cyclone Chances: ঘূর্ণিঝড় অর্ণব কি আসছে? আপাতত সেই বিষয়টি নিয়েই আলোচনা চলছে। তারইমধ্যে নয়া বুলেটিন জারি করল ভারতীয় মৌসম ভবন। যে সিস্টেম তৈরি হচ্ছে, তা কোনদিকে যাবে? বাংলার কোন কোন জেলায় কমলা সতর্কতা?
IMD Forecast on Cyclone Chances: ঘূর্ণিঝড় কি আসছে? পশ্চিমবঙ্গেই কি ল্যান্ডফল হবে? আপাতত এই দুটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে একাংশের মনে। এমনিতে যখনই ঘূর্ণিঝড় আসে, তখনই ভুয়ো বার্তার ঝড় ওঠে। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভারতীয় মৌসম ভবনের তরফে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। আর বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটার অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে হবে না। দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়। আর সেই গতিপথ বজায় থাকলে দক্ষিণবঙ্গে সেরকম মারাত্মক কোনও প্রভাব পড়বে না।

অতি গভীর নিম্নচাপ কোনদিকে যাচ্ছে?
আজ দুপুরের বুলেটিনে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যা নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হত পারে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আর মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে পরিণত হতে পারে অতি গভীর নিম্নচাপে। তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বুধবার সকাল নাগাদ দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে।
পশ্চিমবঙ্গে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কেমন প্রভাব পড়বে?
সেই অভিমুখ থাকলে ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটির ল্যান্ডফল পশ্চিমবঙ্গে হবে না। তবে আদৌও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা, তা মৌসম ভবনের তরফে জানানো হয়নি। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য অতি গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
সোমবার পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে?
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠবে।
আরও পড়ুন: UPI Charges: গ্রাহকদের উপর অতিরিক্ত ইউপিআই চার্জ নয়, বড় পদক্ষেপ কেন্দ্রের : Report
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়ার জন্য।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি? কোথায় কমলা সতর্কতা?
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর; বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর; বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে ওই তিনদিনই ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমির মতো।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


