Dabur Banned Products List: মধু থেকে ঘি- ডাবরের ৭ পণ্য নিষিদ্ধ করল FSSAI, ‘১০০ %’ দাবি করেই পড়ল বিপদের মুখে

Dabur Banned Products List: ডাবরের সাতটি পণ্য বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হল। ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) তরফে সেই নির্দেশিকা জারি করা হল।

Published on: Aug 4, 2026, 13:30:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dabur Banned Products List: বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য ডাবরের কমপক্ষে সাতটি সামগ্রী নিষিদ্ধ করে দেওয়া হল। ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) তরফে জানানো হয়েছে, নিজেদের বিভিন্ন পণ্যে '১০০ শতাংশ' যে দাবি করেছে ডাবর, সেটার জন্য শাস্তির কোপে পড়তে হয়েছে। ওইসব পণ্যের গায়ে যে লেবেল থাকে, তার কোনওটায় দাবি করা হয়েছে যে ‘১০০ শতাংশ প্রাকৃতিক’। কোনওটায় আবার বলা হয়েছে '১০০ শতাংশ বিশুদ্ধ', '১০০ শতাংশ জৈবিক'। এই ধরনের লেবেলিং আইনের পরিপন্থী এবং তা ভুয়ো বিজ্ঞাপনের শামিল।

ডাবরের সাতটি পণ্য বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ডাবরের সাতটি পণ্য বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

কোন কোন পণ্য নিষিদ্ধ করা হয়েছে?

১) মধু

২) অ্যাপল সিডার ভিনিগার

৩) ভার্জিন নারকেল তেল

৪) তিলের তেল

৫) গরুর ঘি

৬) ডাবের জল

৭) নারকেলের দুধ

‘১০০ শতাংশ’ দাবি করেই পড়ল বিপদের মুখে

খাদ্য নিয়ামক সংস্থার মতে, ‘১০০ শতাংশ ন্যাচারাল’, ‘১০০ শতাংশ পিওর (বিশুদ্ধ)’, ‘১০০ শতাংশ পিওরিটি গ্যারান্টিড’ কিংবা ‘১০০ শতাংশ অর্গানিক’-র মতো শব্দবন্ধ অত্যন্ত অস্পষ্ট এবং সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। বিজ্ঞানের নিরিখে এই ধরনের ১০০ শতাংশের দাবি সহজেই যাচাই করা সম্ভব নয়। ২০১৮ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্লেমস) রেগুলেশনস অনুযায়ী, বাজারে বিক্রি হওয়া খাদ্যপণ্যে কোনওভাবেই এই ধরনের বিভ্রান্তিকর দাবি করা নিষিদ্ধ।

আরও পড়ুন: বহু জনপ্রিয় হুইস্কি ও রাম বিক্রি নিষিদ্ধ!নিম্নমানের ফ্লেভার ব্যবহারের অভিযোগ, সুরাপ্রেমীদের স্বাস্থ্যের বড় ঝুঁকি

অনুমতি ছাড়াই জৈবিক লোগো ব্যবহারও করা হয়েছিল

বিষয়টি আরও ব্যাখ্যা করে খাদ্য নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, 'ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার' এবং 'ডাবর অর্গানিক হানি'-র গায়ে জৈবিক ভারত লোগো ব্যবহার করা হচ্ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী অর্গানিক খাবারের যে বৈধ অনুমোদন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার থেকে নিতে হয়, ডাবরের কাছে সেই সংক্রান্ত কোনও বৈধ নথিপত্র ছিল না।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

তবে এই পদক্ষেপ হঠাৎ করে করা হয়নি। খাদ্য নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, এর আগেও ডাবর ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল এবং এই ধরনের ১০০ শতাংশ দাবি করা প্রচার বন্ধ করতে বলা হয়েছিল। কিন্তু সংস্থার পক্ষ থেকে কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাধ্য হয়েই এবার কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডাবরকে আগামী ১৫ দিনের মধ্যে একটি 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়েবসাইট ও সমস্ত সামাজিক মাধ্যম থেকে এই ধরনের বিজ্ঞাপন ও লেবেল অবিলম্বে সরানোর কড়া বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

ডাবরের তরফে কী বলা হল?

এই নোটিশ পাওয়ার পর ডাবর ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘আমরা এফএসএসএআইয়ের নোটিশ পেয়েছি। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত পণ্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More