ইরান-ইজরায়েল যুদ্ধপরিস্থিতি ক্রমাগত জটিল আকার ধারণ করছে। আর যার ফলে এক ধাক্কায় হুড়মুড়িয়ে বেড়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম । শনিবার থেকে কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডার-এর দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। দাম বেড়েছে শুধু না, রান্নার গ্যাসের সঙ্কটও দেখা দিয়েছে। এমনকী, দেশের বহু রেস্তোরাঁ, খাবার দোকান বন্ধ হওয়ার মুখে।
বন্ধ হবে দাদা বৌদি বিরিয়ানি?

আপাতত শহর কলকাতায় দুশ্চিন্তার কালো মেঘ হোটেল ব্যবসায়ীদের মুখে। তা সে নামি বিরিয়ানির দোকান হোক, বা রাস্তার ধারের মোমো বা রোলের দোকান। পার্ক স্ট্রিট, গোল পার্ক, চাঁদনি, এসপ্ল্যানেড-সহ একাধিক রেস্তরাঁ ও ফার্স্ট ফুড সেন্টারে একই চিত্র। এরই মাঝে মুখ খুললেন ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানের মালিক। তাহলে কি গ্রাহকরা এই উপাদেয় সুস্বাদু বিরিয়ানি পাবেন না কাল থেকে?
কী বললেন গ্যাস সঙ্কট নিয়ে?
দাদা বৌদি বিরিয়ানির দোকানের পক্ষ থেকে টিভি নাইনকে জানানো হয়, ‘এখন পর্যন্ত তো প্রভাব পড়েনি। তবে কাল-পরশু থেকে হয়তো রেস্তোরাঁয় সমস্য়া হয়ে যাবে।গ্যাস ডিলার বলছে, গ্যাস দিতে পারব না। ওদের কাছে আসলে সাপ্লাই নেই। আমরা চাই যুদ্ধটা শেষ হোক।’ সঙ্গে জানালেন তিনটি কাউন্টার মিলিয়ে প্রতিদিন তাঁদের তিরিশটা গ্যাস সিলিন্ডার লাগে। মাসে ৯০০টি গ্যাস সিলিন্ডার।
এদিকে মঙ্গলবার মুম্বইয়ের হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (AHAR) জানিয়েছে, গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে শহরের প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তোরাঁ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। একই পরিস্থিতি বেঙ্গালুরুতেও। কলকাতার রেস্তোরাঁ মালিকদের চিন্তায় তাই ঘুম উড়েছে।
গ্যাস-সঙ্কট নিয়ে রাজ্য সরকারের বৈঠক
এদিকে বুধবার গ্যাস সঙ্কট নিয়ে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানান, রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন। কালোবাজারি রুখতে পুলিশকেও নির্দেশ দিয়েছেন কড়া নজর রাখার।
বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়ল
{{/usCountry}}এদিকে বুধবার গ্যাস সঙ্কট নিয়ে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানান, রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন। কালোবাজারি রুখতে পুলিশকেও নির্দেশ দিয়েছেন কড়া নজর রাখার।
বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়ল
{{/usCountry}}এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একবার সিলিন্ডার রিফিল বুক করার পর পরবর্তী বুকিং করতে গ্রাহকদের কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ২১ দিন।