...
...
Next Story

Jensen Huang Chinese Spy Scandal: ট্রাম্পের চাপ? চিনা স্পাই কাণ্ডের মধ্যেই এনভিডিয়ার CEO পদে ফেরানো হল সেই হুয়াংকে

Jensen Huang Chinese Spy Scandal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সার্টিফিকেটের পরই এনভিডিয়ার তিনটি পদে প্রত্যাবর্তন হল জেনসেন হুয়াঙের।

Published on: Nov 23, 2026, 20:06:19 IST
Advertisement

Jensen Huang Chinese Spy Scandal: চিনা গুপ্তচর বিতর্কের জেরে ইস্তফা দেওয়ার ১১ দিনের মধ্যেই এনভিডিয়ার তিনটি পদে প্রত্যাবর্তন হল জেনসেন হুয়াঙের। আজ কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) দুনিয়ায় অন্যতম প্রভাবশালী সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনভিডিয়ার প্রেসিডেন্ট এবং সিইওকে হিসেবে জেনসেনকে পুনর্বহাল করা হচ্ছে। পাশাপাশি সর্বসম্মতিক্রমে তাঁকে বোর্ড অফ ডিরেক্টরেও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিনা গুপ্তচর কাণ্ডে যে তদন্ত চলছিল, তাতে জেনসেন সবরকমের সহযোগিতা করবেন বলেও এনভিডিয়ার তরফে জানানো হয়েছে।

এনভিডিয়ার তিনটি পদে প্রত্যাবর্তন হল জেনসেন হুয়াংয়ের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
এনভিডিয়ার তিনটি পদে প্রত্যাবর্তন হল জেনসেন হুয়াংয়ের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

পাশাপাশি ওই সংস্থার তরফে এটাও দাবি করা হয়েছে যে জেনসেনকে পুনর্বহাল করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের শীর্ষস্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। ওয়াশিংটনের তরফে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে বোর্ড মনে করছে যে জেনসেনকে পুনর্বহাল করা হলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি থাকবে না।

আর সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সার্টিফিকেটের পরে। ব্যক্তিগত জীবনের বিতর্ক এবং চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার শীর্ষপদ থেকে সরে দাঁড়ান জেনসেন। কিন্তু তাঁকে ফের সংস্থার দায়িত্বে দেখতে চান বলে জানিয়েছিলেন ট্রাম্প।

গত শুক্রবার তিনি দাবি করেছিলেন, বিশ্বের অন্যতম প্রতিভাবান মানুষের মধ্যে একজন হলেন জেনসেন। আমেরিকা এমন একটি দেশ, যেখানে মানুষকে ভুলের পরেও দ্বিতীয় সুযোগ দেওয়া হয়। তাই জেনসেনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সেইসঙ্গে তিনি দাবি করেছিলেন, জেনসেন একজন ভালো মানুষ। জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই। কিন্তু তাঁর মেধা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। এনভিডিয়ার উচিত তাঁর কাছে ক্ষমা চাওয়া বা ক্ষমা গ্রহণের বিষয়টি বিবেচনা করে তাঁকে কাজে ফেরার সুযোগ দেওয়া। বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিলে সংস্থার তরফে জেনসেনকে আবার পুরনো দায়িত্বে ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks