Indian Army: ভারতীয় সেনাবাহিনীতে উচ্চপদস্থ আধিকারিকদের পোশাকবিধি পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এবার থেকে গোর্খা রাইফেলসের জেনারেলরা ফের পরতে পারবেন তাঁদের চিরাচরিত পরিচিত টুপি, স্পেশাল ফোর্সের শীর্ষ কর্তাদের মাথায় আবার শোভা পাবে ঐতিহ্যবাহী মেরুন বেরেট এবং আর্মার্ড রেজিমেন্টের সিনিয়র অফিসাররা ফিরে পাবেন তাঁদের কালো বেরেট। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

২০২৩ সালে ব্রিগেডিয়ার এবং তদূর্ধ্ব পদের সমস্ত অফিসারদের জন্য এক ইউনিফর্ম চালু করার নির্দেশ দিয়েছিল সেনাবাহিনী। সিনিয়র নেতৃত্বের মধ্যে পরিষেবার বিষয়ে একটি সাধারণ পরিচয় এবং দৃষ্টিভঙ্গি প্রচার করার লক্ষ্যেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু গত ১৩ নভেম্বর 'ড্রেস ফর ব্রিগ অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক অফিসার্স' শীর্ষক এক চিঠিতে সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের হাতে সেই চিঠির প্রতিলিপি এসেছে। ২০২৩ সালের এপ্রিল মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত 'আর্মি কমান্ডার্স কনফারেন্স'-এ এক ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ওই বছরের আগস্ট থেকে তা কার্যকর করা হয়।
ওই নির্দেশিকায় বলা হয়েছিল, সিনিয়র অফিসাররা আর তাঁদের নিজস্ব শাখা ও সার্ভিসের নির্দিষ্ট কোনও সাজসরঞ্জাম বা আনুষঙ্গিক চিহ্ন ব্যবহার করতে পারবেন না; কাঁধের প্রচলিত ল্যানিয়ার্ডও (Lanyard) বাতিল করা হয়েছিল। পরিবর্তে সমস্ত অফিসারকে গাঢ় সবুজ রঙের বেরেট, একটি নির্দিষ্ট ধরনের বেল্ট এবং পিতলের র্যাঙ্ক ব্যাজ পরতে হতো। এছাড়াও সমস্ত সিনিয়র অফিসারের জন্য শুধুমাত্র কালো জুতো পরা বাধ্যতামূলক করা হয়েছিল। মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং খোদ সেনাপ্রধানও এই নিয়মের আওতায় ছিলেন।
অফিসারদের মতামতের ভিত্তিতে পর্যালোচনার পরই সিদ্ধান্ত
গত ১৩ নভেম্বরের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সেনা অফিসারদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিস্তারিত পর্যালোচনার পরই ২০২৩ সালের ওই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, 'পরিবেশ (সেনা মহল) থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার ভিত্তিতে ব্রিগেডিয়ার এবং তদূর্ধ্ব পদমর্যাদার অফিসারদের পোশাক সংক্রান্ত নির্দেশাবলীর একটি সামগ্রিক পর্যালোচনা করা হয়েছে।' আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন নির্দেশ কার্যকর হবে। এরপর থেকে পুনরায় 'আর্মি ইউনিফর্মস প্যামফ্লেট-২০১৮' অনুসরণ করা হবে। গত ৩০ জুন জেনারেল ধীরাজ শেঠ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাস পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। আর্মার্ড কোরের অফিসার জেনারেল ধীরাজ শেঠ এখন থেকে সবুজ বেরেটের বদলে ফের কালো বেরেট পরবেন। পাশাপাশি, কালো জুতোর বদলে তিনি বাদামী রঙের জুতো পরবেন, যা ঐতিহ্যগতভাবে 'স্কিনার্স হর্স', 'পুনা হর্স' এবং 'সেন্ট্রাল ইন্ডিয়া হর্স'-এর মতো নির্বাচিত রেজিমেন্টের অফিসাররা পরে থাকেন।
{{/usCountry}}গত ১৩ নভেম্বরের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সেনা অফিসারদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিস্তারিত পর্যালোচনার পরই ২০২৩ সালের ওই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, 'পরিবেশ (সেনা মহল) থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার ভিত্তিতে ব্রিগেডিয়ার এবং তদূর্ধ্ব পদমর্যাদার অফিসারদের পোশাক সংক্রান্ত নির্দেশাবলীর একটি সামগ্রিক পর্যালোচনা করা হয়েছে।' আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন নির্দেশ কার্যকর হবে। এরপর থেকে পুনরায় 'আর্মি ইউনিফর্মস প্যামফ্লেট-২০১৮' অনুসরণ করা হবে। গত ৩০ জুন জেনারেল ধীরাজ শেঠ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক মাস পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। আর্মার্ড কোরের অফিসার জেনারেল ধীরাজ শেঠ এখন থেকে সবুজ বেরেটের বদলে ফের কালো বেরেট পরবেন। পাশাপাশি, কালো জুতোর বদলে তিনি বাদামী রঙের জুতো পরবেন, যা ঐতিহ্যগতভাবে 'স্কিনার্স হর্স', 'পুনা হর্স' এবং 'সেন্ট্রাল ইন্ডিয়া হর্স'-এর মতো নির্বাচিত রেজিমেন্টের অফিসাররা পরে থাকেন।
{{/usCountry}}২০২৩ সালে চালু হওয়া এক ইউনিফর্ম থেকে সিনিয়র অফিসারদের রেজিমেন্ট বা সার্ভিস পরিচয় বোঝার উপায় ছিল না। তবে এখন থেকে তাঁরা আবার নিজ নিজ শাখা ও সার্ভিসের নির্দিষ্ট বেরেট, ল্যানিয়ার্ড, বেল্ট এবং শোল্ডার টাইটেল পরবেন। গোর্খা রাইফেলস, গাড়োয়াল রাইফেলস এবং রাজপুতানা রাইফেলসের মতো রাইফেল রেজিমেন্টের অফিসাররা সোনালি ব্যাজের পরিবর্তে পুনরায় কালো র্যাঙ্ক ব্যাজ পরা শুরু করবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের নির্দেশিকায় কর্নেল এবং তাঁর নিচের পদমর্যাদার অফিসারদের ইউনিফর্ম অপরিবর্তিত রাখা হয়েছিল। কারণ সেনাবাহিনী মনে করেছিল, জুনিয়র নেতৃত্বের ক্ষেত্রে নিজস্ব শাখা, রেজিমেন্ট এবং সার্ভিসের স্বতন্ত্র পরিচয় বজায় রাখা অপরিহার্য। তবে সেই সময় মনে করা হয়েছিল যে, এক ইউনিফর্ম সমস্ত সিনিয়র অফিসারের জন্য একক পরিচয় নিশ্চিত করবে এবং সেনাবাহিনীর প্রকৃত আদর্শকে প্রতিফলিত করবে—যদিও তিন বছরের মাথায় সেই অবস্থান থেকে সরে এল সেনা সদর দফতর।