...
...
Next Story

Delhi Police Vivek Bhagat Complaint: ‘ভাবমূর্তি নষ্ট’, যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ অফিসার মামলা করলেন ‘পীড়িতার’ নামে

Delhi Police Vivek Bhagat Complaint: মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। দিল্লি পুলিশের সেই এসিপি বিবেক ভগত এবার পালটা মামলা করলেন মহিলা সাংবাদিক এবং অন্যান্যদের বিরুদ্ধে। নাম আছে ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকেরও।

Published on: Oct 14, 2026, 21:34:41 IST
Advertisement

Delhi Police Vivek Bhagat Complaint: মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল। দিল্লি পুলিশের সেই অফিসারই এবার পালটা ওই মহিলা সাংবাদিক এবং অন্যান্যদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ তুললেন। অভিযোগ দায়ের করলেন দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগত। তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে এফআইআর। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা সাংবাদিক যৌন হেনস্থার অভিযোগ তোলায় এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা সেই বিষয়টি ছড়িয়ে দেওয়ায় তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন পুলিশ অফিসার।

জাতি তুলে অবমাননাকর মন্তব্য শুনেও পাত্তা দেননি, দাবি অফিসারের

মহিলা সাংবাদিক এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগত। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
মহিলা সাংবাদিক এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগত। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

ওই প্রতিবেদন অনুযায়ী, এফআইআরে দাবি করা হয়েছে যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত ৩ অক্টোবর যখন দিল্লিতে বিক্ষোভ চলছিল, সেইসময় ওই পুলিশ অফিসার নাকি শুনতে পেয়েছিলেন যে জনসমক্ষে তাঁর জাতি তুলে অবমাননাকর মন্তব্য করছেন ওই মহিলা সাংবাদিক। প্রাথমিকভাবে তিনি তাতে পাত্তা দেননি। বরং নিজের ডিউটি করে যাচ্ছিলেন। কিন্তু পরে দুপুর তিনটে নাগাদ এসিপির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয় বলে দাবি করা হয়েছে এফআইআরে।

আরও পড়ুন: Abhijeet Dipke on US Funding Allegation: আমেরিকার টাকায় মোদী-বিরোধী আন্দোলন ককরোচদের? মুখ খুললেন দীপকে, করলেন বড় ঘোষণাও

যৌন শিকারি এবং সম্ভাব্য ধর্ষকও বলা হয়, দাবি পুলিশ অফিসারের

আরও পড়ুন: Railways Employees Bonus and PWD Pension: পুজোয় ১৭,৯৫১ টাকার বোনাস, জন্ম থেকেই পেনশন- একগুচ্ছ সুখবর মিলল, কাদের লাভ?

এফআইআরে নাম আছে দীপকেদেরও

পুলিশ অফিসার দাবি করেছেন, জাত তুলে অবমাননাকর মন্তব্য করে, জনগণের সামনে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা এবং সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তাঁর মানসিক চাপ তৈরি হয়েছে। নষ্ট হয়েছে ভাবমূর্তি। সেই পরিস্থিতিতে অভিযোগ দায়ের করেন ওই পুলিশ অফিসার। তাঁর অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি ও উপজাতি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এফআইআরে দীপকেদের নাম আছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

আরও পড়ুন: যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ? CJP নেতারা জেলে যেতেই পাশে রাহুল গান্ধী

এমনিতে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার মধ্যেই ওই পুলিশ অফিসারকে সাময়িকভাবে অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) পদে বসানো হয়। সেই পদোন্নতির বিষয়টি নিয়ে তুমুল হইচই শুরু হয়। যদিও পরবর্তীতে দিল্লি সরকারের তরফে জানানো হয় যে অভিযোগ ওঠার আগেই পদোন্নতির প্রস্তাব গিয়েছিল। সেইসঙ্গে পদোন্নতি স্থগিতও করে দেওয়া হয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks