...
...
Next Story

২০ জুলাইয়ের অশান্তির কাণ্ডে ১৩ FIR তুলল দিল্লি পুলিশ!‘যদি বিদেশি অর্থ পেয়ে থাকি..’, রাহুলের সুরে শাহের ইস্তফা দাবি দিপকে

এবার অমিত শাহের ইস্তফা দাবি করে সরব দিপকে।

Published on: Jul 30, 2026, 19:41:23 IST
Advertisement

গত ২০ জুলাই দিল্লির রাস্তায় সিজেপির আন্দোলনের জেরে অশান্তির অভিযোগে একাধিক এফআইআর দায়ের হয়। এদিন দিল্লি পুলিশ জানিয়েছে, সেই এফআইআর-গুলি থেকে ১৩ টি এফআইআর সরানো হয়েছে। তবে যন্তর মন্তরের সেদিনের অশান্তির ঘটনার তদন্ত এখনও জারি রাখবে পুলিশ।

২০ জুলাই কাণ্ডে ১৩ FIR তুলল দিল্লি পুলিশ! ওদিকে, শাহের ইস্তফা চাইলেন দিপকে (ANI Video Grab) (ANI Video Grab)
২০ জুলাই কাণ্ডে ১৩ FIR তুলল দিল্লি পুলিশ! ওদিকে, শাহের ইস্তফা চাইলেন দিপকে (ANI Video Grab) (ANI Video Grab)

স্বরাষ্ট্র দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (এনসিটি) জুড়ে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও বিরূপ আইনি পদক্ষেপ নেওয়া না হয়। সরকার আরও জানিয়েছে যে, বিক্ষোভের ঘটনায় যাদের ইতিমধ্যে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, তাদের ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিষয়টি পর্যালোচনা এবং যোগ্য ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করার প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। এদিকে, এর আগে, সিজেপির নেতা অভিজিৎ দিপকের কণ্ঠে উঠে এল এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি। দিপকে বলেন,‘ছাত্রদের উপর যে ভাবে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের রক্ত ঝরেছে, তা শাহের নির্দেশ ছাড়া হতে পারে না।’ এর আগে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ‘ককরোচ’দের ২০ জুলাই সংসদ অভিযানের সময় ছাত্রদের ওপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ শাহের নির্দেশেই করা হয়েছিল। কার্যত সেই সুরেই এদিন দিপকেও মহারাষ্ট্রের সাম্ভাজিনগরের সভা থেকে দাবি তোলেন অমিত শাহের ইস্তফার।

দিপকে অভিযোগ করেন যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তৈরির লক্ষ্যে দিল্লি পুলিশই পাথর ছোঁড়ার ঘটনাটি সাজিয়েছিল। তিনি আরও বলেন, ২০ জুলাই পুলিশ দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থলে এক ট্রাক পাথর ও একটি ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে এসেছিল—যার উদ্দেশ্য ছিল এমন একটি ধারণা তৈরি করা যে, কঠোর দমন-পীড়নটি ছিল সহিংসতারই প্রতিক্রিয়া।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe