...
...
Next Story

Delimitation Bill Political Equation: ফের আসন পুনর্বিন্যাস বিল আনবে BJP? তৃণমূলের 'ভাঙনে' নয়া রাজনৈতিক সমীকরণ

গতবার বিলটি সংসদে পেশ হওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে আগে থেকেই বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

Published on: Jun 5, 2026, 11:17:48 IST
Advertisement

Delimitation Bill Political Equation: লোকসভা নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ফের সক্রিয় হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতিকে সামনে রেখে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতিকে সামনে রেখে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ফের আসন পুনর্বিন্যাস বিল আনতে পারে। (PTI)
সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতিকে সামনে রেখে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ফের আসন পুনর্বিন্যাস বিল আনতে পারে। (PTI)

জানা গিয়েছে, গতবার বিলটি সংসদে পেশ হওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে আগে থেকেই বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দলগুলির মতামত ও সমর্থন নিশ্চিত করেই বিলটি আবার সংসদে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের দাবি।

কেন্দ্রের কৌশল, আসন পুনর্বিন্যাসের প্রশ্নটিকে রাজনৈতিক বিরোধের বদলে সর্বদলীয় ঐকমত্যের বিষয় হিসেবে তুলে ধরা। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে এই প্রচেষ্টায় ইতিবাচক সাড়া মিলেছে।

আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি। সূত্রের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে-র সাংগঠনিক অবস্থান আগের তুলনায় দুর্বল হয়েছে। সেই কারণে এই দুই দলের একটি অংশ কেন্দ্রের প্রস্তাবকে সমর্থন করতে পারে বলে বিজেপি নেতৃত্ব আশাবাদী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe