...
...
Next Story

Modi-Trump talk latest update: ভারতের সঙ্গে ‘ঝামেলা’ হলেও প্রায়ই মোদীকে ফোন ট্রাম্পের! বাণিজ্য চুক্তি কি হচ্ছে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় কথা বলেন, দাবি করলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তারইমধ্যে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়েও মুখ খুললেন।

Published on: Nov 5, 2025, 06:59:16 IST
Advertisement

বাণিজ্য চুক্তি নিয়ে টানাপোড়েন, রাশিয়ার তেল কেনা নিয়ে চাপ দেওয়া - তারপরও মাঝেমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি করলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে মাঝেমধ্যেই কথাবার্তা হয়। সেইসঙ্গে তিনি দাবি করেন যে দু'দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। তবে কতদিনের মধ্যে সেই চুক্তি হবে, তা নিয়ে কিছু খোলসা করেননি হোয়াইট হাউসের প্রেস সচিব।

'দীপাবলি পালনের সময় মোদীকে ফোন ট্রাম্পের'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় কথা বলেন, দাবি হোয়াইট হাউসের প্রেস সচিবের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় কথা বলেন, দাবি হোয়াইট হাউসের প্রেস সচিবের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

তিনি শুধুমাত্র বলেছেন, ‘ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে ইতিবাচক প্রেসিডেন্ট এবং তিনি সেই সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে একাধিক উচ্চপদস্থ ইন্দো-মার্কিন আধিকারিকদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন, তখন উনি (ভারতের) প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন।’

আরও পড়ুন: বিমান যাত্রীদের জন্য সুখবর! টিকিট বাতিল করলে লাগবে না চার্জ, জানুন বিস্তারিত

'বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে'

সেই রেশ ধরে হোয়াইট হাউসের প্রেস সচিব আরও বলেন, 'ভারতে আমাদের একজন দুর্দান্ত মার্কিন দূত আছেন - সার্জিও গোর। বাণিজ্য চুক্তি নিয়ে প্রেসিডেন্ট এবং বাণিজ্য টিম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি জানি যে প্রধানমন্ত্রী মোদীকে অত্যন্ত সম্মান করেন প্রেসিডেন্ট এবং তাঁরা প্রায়শই কথা বলেন।'

আর হোয়াইট হাউসের প্রেস সচিব এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যার কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়া সফরের সময় ট্রাম্প বলেছিলেন যে তিনি ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি করার আশা রাখছেন। যে মন্তব্যকে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আসা তিক্ততা দূর হওয়ার ইঙ্গিত বলে মনে করছিলেন অনেকে।

আরও পড়ুন: পাকিস্তানের সর্বেসর্বা মুনির? ক্ষমতার নয়া সমীকরণ? সংবিধান পরিবর্তনের প্রস্তাব শরিফের

উল্লেখ্য, গত কয়েক মাসে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি হয়। বিশেষজ্ঞদের মতে, অপারেশন সিঁদুরের সময় ট্রাম্প জোর করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেও ভারত সেটা সফল হতে দেয়নি। সেজন্য চটে ছিলেন ট্রাম্প। আর তার কয়েকদিন পরেই ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করে দেন। পরে রাশিয়ার থেকে তেল কেনার যুক্তি দেখিয়ে আরও ২৫ শতাংশ শুল্ক চাপান ভারতের উপরে। বিরূপ মন্তব্যও করতে থাকেন ট্রাম্প। ভারতের তরফেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। সবমিলিয়ে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খায়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe