...
...
Next Story

Flight Ticket rules:বিমানে টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের নতুন নিয়ম লাগু, DGCA কী বলল?

বিমানে টিকিট বাতিল নিয়ে নয়া নিয়ম কী বলছে?

Published on: Feb 26, 2026, 18:46:45 IST
By
Prefer HTon Google
Advertisement

বিমানে এবার টিকিট বুকিং-এর ৪৮ ঘণ্টার মধ্যে যদি তা পাল্টাতে হয় বা যদি তা বাতিল করতে হয়, তাহলে তার জন্য বাড়তি ট্যাঁকের কড়ি খসাতে আর হবে না! এমন নতুন নিয়ম জারি করল ডিজিসিএ। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেই সমস্ত শর্ত মেনে এই নিয়ম মানতে হবে।

বিমানে টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে নয়া এই নিয়ম মানতে হবে,DGCA কী বলল? (Image: HT)
বিমানে টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে নয়া এই নিয়ম মানতে হবে,DGCA কী বলল? (Image: HT)

সংশোধিত নিয়মের অধীনে, যাত্রীরা বুকিং করার ৪৮ ঘন্টার মধ্যে অতিরিক্ত চার্জ না দিয়েই বিমান টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন, কিছু শর্ত সাপেক্ষে। এছাড়াও, টিকিটে নামের ভুল সংশোধনের নিয়ম স্পষ্ট করেছে ডিজিসিএ। কোনও বিমান সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করা টিকিটের ক্ষেত্রে, যাত্রীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই বুকিংয়ের ২৪ ঘন্টার মধ্যে একই যাত্রীর নামে সংশোধনের অনুরোধ করতে পারবেন। ফলে এক্ষেত্রেও আর আলাদা করে টাকা কড়ি খরচ হবে না। ডিজিসিএর তরফে এই নয়া নিয়ম স্বভাবতই যাত্রী বান্ধব বলে জানা যাচ্ছে।

ডিজিসিএ জানিয়েছে।,'ট্রাভেল এজেন্ট বা পোর্টালের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে, ফেরতের দায়িত্ব বিমান সংস্থাগুলির উপর বর্তাবে কারণ এজেন্টরা তাদের নিযুক্ত প্রতিনিধি। বিমান সংস্থাগুলি নিশ্চিত করবে যে ফেরতের প্রক্রিয়া ১৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হচ্ছে।' এদিকে, রিফান্ডের ক্ষেত্রেও একাধিক অভিযোগ এসেছে ডিজিসিএর কাছে। সেই জায়গা থেকেই এই বার্তা।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe