Lithium-ion battery black mass: দেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ধরে রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। দেশে পুনর্ব্যবহার (রিসাইক্লিং) প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং ফেলে দেওয়া পণ্য থেকে গুরুত্বপূর্ণ খনিজ পুনরুদ্ধারের লক্ষ্যে লিথিয়াম আয়ন ব্যাটারির বিশেষ উপাদান (ব্ল্যাক মাস) রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। পাশাপাশই, নির্দিষ্ট কিছু ব্যাটারি বর্জ্য রফতানিতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারাল অব ফরেন ট্রেড (DGFT) বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
নতুন নিয়মে নির্দিষ্ট ধরনের বাছাই না করা ব্যাটারি বর্জ্য, বিশেষত 'লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্ল্যাক মাস'-এর রফতানি নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে এই ধরনের বর্জ্য 'ফ্রি' ক্যাটাগরিতে রফতানি করা যেত। এবার সেটিকে 'প্রোহিবিটেড' বা নিষিদ্ধ তালিকায় নিয়ে আসা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। ৪৯/২০২৬-২৭ নম্বরযুক্ত এই বিজ্ঞপ্তিটি আইটিসি (এইচএস) কোড ৮৫৪৯১৪০০-এর অধীনে আওতায় রয়েছে প্রাথমিক সেল, প্রাথমিক ব্যাটারি এবং বৈদ্যুতিক অ্যাকুমুলেটরের বর্জ্য ও স্ক্র্যাপ; ব্যবহৃত সেল, ব্যাটারি ও অ্যাকুমুলেটর—যেগুলি বাছাই করা হয়নি এবং যাতে সিসা, ক্যাডমিয়াম বা পারদ নেই । বিজ্ঞপ্তিতে এই পণ্যটিকে সুনির্দিষ্টভাবে ‘লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্ল্যাক মাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কী এই 'ব্ল্যাক মাস'?
‘ব্ল্যাক মাস’ হল এক ধরনের গুঁড়ো পদার্থ, যা ব্যবহারের অযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি টুকরো করে বা ব্যাটারি তৈরির সময় উৎপন্ন বর্জ্য থেকে পাওয়া যায়। এতে লিথিয়াম, কোবাল্ট, নিকেল এবং ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে, যা পুনরায় উদ্ধার করা সম্ভব। এটি নতুন ব্যাটারি তৈরিতে কাজে লাগে। এই গুরুত্বপূর্ণ খনিজগুলি বৈদ্যুতিক যানবাহন, উন্নত প্রযুক্তির ব্যাটারি, শক্তি সঞ্চয় ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ক্ষেত্রে অপরিহার্য উপাদান। ভারত এ ধরনের অনেক খনিজ উপাদানের জন্য মূলত আমদানির ওপর নির্ভরশীল। ব্যাটারি বর্জ্য পুনর্ব্যবহার করা হলো এই সম্পদগুলির অভ্যন্তরীণ সরবরাহ গড়ে তোলার অন্যতম দ্রুত ও সুস্থিত উপায়। ভারতে ব্যাটারি বর্জ্য পুনর্ব্যবহার এবং তা থেকে গুরুত্বপূর্ণ খনিজ নিষ্কাশনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, কাঁচামালের অপর্যাপ্ত সরবরাহের কারণে এই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ভারতে উৎপন্ন ‘ব্ল্যাক মাস’ বিদেশে রফতানি করার ফলে এই মূল্যবান সম্পদটি দেশের বাইরে চলে যাচ্ছে; অথচ অনেক ক্ষেত্রে দেশীয় পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলিকে তাদের প্রয়োজনের খাতিরে বাইরে থেকে কাঁচামাল আমদানি করতে হচ্ছে।
বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দেশে পুনর্ব্যবহার প্রক্রিয়াকে শক্তিশালী করতে, দেশীয় কাঁচামালের জোগান নিশ্চিত করতে এবং দুর্লভ খনিজ উপাদান পুনরুদ্ধারের লক্ষ্যেই ব্ল্যাক মাস রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, উন্নত প্রযুক্তির ব্যাটারি, বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা, বৈদ্যুতিন পণ্য, মহাকাশ গবেষণা, বিকল্প জ্বালানির মতো নানা ক্ষেত্রে ব্যবহার হয় দুর্লভ খনিজ। এগুলির জন্য ভারতকে মূলত আমদানির উপরে নির্ভর করতে হয়। সরকার চায় আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই তা উৎপাদনে জোর দিতে। যার অন্যতম উপায় হয় ব্যাটারি বর্জ্য ব্যবহার করা। কিন্তু গত কয়েক বছরে সেই ক্ষমতা বাড়লেও, এখনও কাঁচামালের অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। সেই কারণেই এ বার নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এছাড়া, এই পদক্ষেপটি চক্রাকার অর্থনীতি ও ‘আরবান মাইনিং’-কে এগিয়ে নিয়ে যাবে এবং প্রাথমিক খনি উত্তোলনের ওপর নির্ভরতা হ্রাস করবে। একইসঙ্গে, এটি দেশের ভেতরে প্রযোজ্য পরিবেশগত নিয়ম মেনে বিপজ্জনক এই উপাদানটির পরিবেশসম্মত পুনর্ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।
{{/usCountry}}বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দেশে পুনর্ব্যবহার প্রক্রিয়াকে শক্তিশালী করতে, দেশীয় কাঁচামালের জোগান নিশ্চিত করতে এবং দুর্লভ খনিজ উপাদান পুনরুদ্ধারের লক্ষ্যেই ব্ল্যাক মাস রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, উন্নত প্রযুক্তির ব্যাটারি, বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা, বৈদ্যুতিন পণ্য, মহাকাশ গবেষণা, বিকল্প জ্বালানির মতো নানা ক্ষেত্রে ব্যবহার হয় দুর্লভ খনিজ। এগুলির জন্য ভারতকে মূলত আমদানির উপরে নির্ভর করতে হয়। সরকার চায় আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই তা উৎপাদনে জোর দিতে। যার অন্যতম উপায় হয় ব্যাটারি বর্জ্য ব্যবহার করা। কিন্তু গত কয়েক বছরে সেই ক্ষমতা বাড়লেও, এখনও কাঁচামালের অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। সেই কারণেই এ বার নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এছাড়া, এই পদক্ষেপটি চক্রাকার অর্থনীতি ও ‘আরবান মাইনিং’-কে এগিয়ে নিয়ে যাবে এবং প্রাথমিক খনি উত্তোলনের ওপর নির্ভরতা হ্রাস করবে। একইসঙ্গে, এটি দেশের ভেতরে প্রযোজ্য পরিবেশগত নিয়ম মেনে বিপজ্জনক এই উপাদানটির পরিবেশসম্মত পুনর্ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।
{{/usCountry}}এই পদক্ষেপটি ‘ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন’ – এর অধীনে সরকারের বিভিন্ন উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ১,৫০০ কোটি টাকার উৎসাহদান প্রকল্প। ‘ব্ল্যাক মাস’কে দেশের ভেতরেই রেখে দেওয়ার ফলে, এই প্রকল্পের আওতায় গড়ে ওঠা পুনর্ব্যবহার কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। গুরুত্বপূর্ণ খনিজ উপাদানসমৃদ্ধ ব্যাটারি বর্জ্য ও ‘ব্ল্যাক মাস’-কে দেশের ভেতরেই প্রক্রিয়াজাত করার জন্য বিশ্বের বেশ কয়েকটি বড় অর্থনীতি যে পদক্ষেপ গ্রহণ করেছে, এটি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।