শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ইচ্ছা এবং রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবিকে ‘উন্মাদনা’ বলে কটাক্ষ করলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির হয়ে অন্য কারও বিমান চাওয়ার দাবি গ্রহণযোগ্য নয়। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছেন হাসিনা। আর সেই দাবিকেই এবার প্রকাশ্যে উপহাস করল বাংলাদেশের বর্তমান প্রশাসন। ফলে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, হাসিনার মুখপাত্রের মাধ্যমে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি হাস্যকর। তাঁর বক্তব্য, একজন পলাতক আসামির হয়ে অন্য কেউ বিমান চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। তাই এ ধরনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
এদিকে হাসিনার মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে বাংলাদেশের বিমানেই ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এবার দেশে ফেরার ব্যবস্থাও বাংলাদেশের সরকারের করা উচিত। সেই কারণেই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছেন হাসিনা। এই প্রসঙ্গে বাংলাদেশের সরকারের অবস্থান অবশ্য সম্পূর্ণ আলাদা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এমনকী, তাঁকে সাধারণ যাত্রীর মতো ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শুধু হাসিনার প্রত্যাবর্তন নয়, এদিন আওয়ামি লিগের বিরুদ্ধেও একাধিক কড়া মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। দিল্লিতে আওয়ামি লিগের নেতাদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে কোনও আসামি কার্যকলাপ চালালে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানানো উচিত। তবে একইসঙ্গে আওয়ামি লিগকে একটি সন্ত্রাসী দল বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও স্পষ্ট হচ্ছে।
{{/usCountry}}শুধু হাসিনার প্রত্যাবর্তন নয়, এদিন আওয়ামি লিগের বিরুদ্ধেও একাধিক কড়া মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। দিল্লিতে আওয়ামি লিগের নেতাদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে কোনও আসামি কার্যকলাপ চালালে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানানো উচিত। তবে একইসঙ্গে আওয়ামি লিগকে একটি সন্ত্রাসী দল বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও স্পষ্ট হচ্ছে।
{{/usCountry}}সবচেয়ে তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক দল হিসেবে আওয়ামি লিগের বিরুদ্ধে তদন্তের বিষয়টিও প্রকাশ্যে এনেছেন আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। তদন্তের ভিত্তিতে দলটির বিরুদ্ধে বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত এই তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই রায় দেওয়া হয়। হাসিনা অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। একদিকে হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছা, অন্যদিকে প্রত্যর্পণ ছাড়া তাঁকে ফিরতে না দেওয়ার বিষয়ে অনড় ঢাকা। তার উপর আওয়ামি লিগের বিরুদ্ধে নতুন তদন্তের ইঙ্গিত। ফলে আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্কেও এই ইস্যুর প্রভাব পড়তে পারে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।