...
...
Next Story

Dhaka University Hall: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরছে বঙ্গবন্ধুর নাম, ‘শহিদ ওসমান হাদি হল’ মুছে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওসমান হাদির মৃত্যুর পর থেকেই শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি উঠতে শুরু করে। সেই সময় কয়েক জন শিক্ষার্থী হলের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে সেখানে ‘শহিদ ওসমান হাদি হল’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

Published on: Oct 1, 2026, 08:37:42 IST
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ হলকে ঘিরে নাম বদলের বিতর্কে ফের নতুন মোড়। শেখ মুজিবুর রহমান হলের মূল নাম আবার ফিরিয়ে আনার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর ওসমান হাদির মৃত্যুর পরে একদল শিক্ষার্থী হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি হল’ লিখেছিলেন। এবার সেই নাম সরিয়ে আগের নামই ফিরিয়ে আনা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ হলকে ঘিরে নাম বদলের বিতর্কে ফের নতুন মোড়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ হলকে ঘিরে নাম বদলের বিতর্কে ফের নতুন মোড়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওসমান হাদির মৃত্যুর পর থেকেই শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি উঠতে শুরু করে। সেই সময় কয়েক জন শিক্ষার্থী হলের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে সেখানে ‘শহিদ ওসমান হাদি হল’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। পরে হলের বিভিন্ন জায়গাতেও নতুন নাম লেখা হয়।

বিষয়টি গড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তর পর্যন্ত। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ‘শহিদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়েছিল। তবে সেই সুপারিশের চূড়ান্ত অনুমোদন হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের সরকারি নথি এবং আনুষ্ঠানিক ব্যবহারে হলটির নাম শেখ মুজিবুর রহমান হলই থেকে যায়।

এই অবস্থায় বুধবার দুপুর থেকে ফের হলের নাম লেখার কাজ শুরু হয়। ‘শহিদ ওসমান হাদি হল’ লেখা অংশ মুছে সেখানে শেখ মুজিবুর রহমান হল নামটি নতুন করে লেখার প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে যে নাম লিখেছিলেন, তার জন্য কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক অনুমতি ছিল না। তাই সরকারি ভাবে যে নাম রয়েছে, সেটিই ফের বহাল করা হচ্ছে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে ফের আপত্তি তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। ডাকসুর নেতাদের বক্তব্য, জুলাই গণঅভ্যুত্থানের পরেও বিশ্ববিদ্যালয়ের একটি হল শেখ মুজিবুর রহমানের নামে থাকা নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। তাঁদের মতে, এই নামের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও জড়িয়ে যাচ্ছে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানিয়েছেন, অনেক শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের বাসিন্দা হিসেবে নিজেদের পরিচয় দিলে তাঁদের সঙ্গে ছাত্রলীগের যোগ থাকার ধারণা তৈরি হচ্ছে। এই কারণেই গণস্বাক্ষর সংগ্রহ করে হলের নাম পরিবর্তনের দাবি তোলা হয়েছিল বলে জানিয়েছেন ডাকসু নেতারা।

শেষ পর্যন্ত সেই দাবি কার্যকর হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি নথিতে থাকা পুরনো নামই বহাল রাখার পথে এগিয়েছে। ফলে ফের শেখ মুজিবুর রহমান হল নামেই পরিচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks