...
...
Next Story

Dhurandhar: ধুরন্ধর রিভিউ! নির্মাণের প্রশংসা করেও 'প্রোপাগান্ডা' নিয়ে বার্তা শশী থারুরের

Dhurandhar: দুটি ছবিতেই হিংসার উপস্থাপনা নিয়ে বিশেষভাবে সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ। তাঁর মতে, বেশ কয়েকটি দৃশ্যে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত হিংসা দেখানো হয়েছে।

Published on: Oct 21, 2026, 19:13:22 IST
Advertisement

Dhurandhar: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজের মতামত জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ছবির নির্মাণ, অভিনয় এবং বিশাল ব্যাপ্তির প্রশংসা করেছেন তিনি। তবে ছবিতে হিংসার উপস্থাপনা এবং রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই রাজনীতিবিদ।

কংগ্রেস সাংসদ শশী থারুর (PTI)
কংগ্রেস সাংসদ শশী থারুর (PTI)

আদিত্য ধর পরিচালিত দুটি ছবিই দেখেছেন শশী থারুর। তাঁর মতে, প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ তাঁর বেশি ভালো লেগেছে। তবে তাঁর ধারণা, বেশ কিছু অস্বস্তিকর দৃশ্য বাদ দিয়েও গল্পটি বলা যেত। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ছবির ভালো লাগা ও খারাপ লাগার দিকগুলি নিয়ে কথা বলেন তিনি। সিক্যুয়েলটিকে বিনোদনমূলক ছবি হিসেবে স্বীকার করলেও, শশী থারুরের মতে, ছবিতে হিংসার মাত্রা অনেক ক্ষেত্রেই সীমা ছাড়িয়ে গিয়েছে।

শশী থারুর বলেন, ‘কল্পকাহিনি ও বিনোদনের কাজ হিসেবে দ্বিতীয় পর্বটি যে অসাধারণ, তাতে কোনও সন্দেহ নেই।’ দুটি ছবিতেই হিংসার উপস্থাপনা নিয়ে বিশেষভাবে সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ। তাঁর মতে, বেশ কয়েকটি দৃশ্যে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত হিংসা দেখানো হয়েছে। এই উপস্থাপনাকে তিনি ‘সম্পূর্ণ মাত্রাতিরিক্ত এবং বাড়াবাড়ি’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘এত হিংসা, রক্তপাত, ধ্বংসলীলা, নিষ্ঠুরতা এবং ভারতীয় সিনেমায় দেখানোর কোনও প্রয়োজন ছিল না।’ শুধু পর্দায় ফুটে ওঠা হিংসাই নয়, ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপট ছবিতে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন থারুর। এই ফ্র্যাঞ্চাইজির রাজনৈতিক দিক নিয়ে আগেই নানা বিতর্ক তৈরি হয়েছিল। কংগ্রেস সাংসদ স্বীকার করেছেন, ছবির উপাদান সীমান্তের ওপারে থাকা মানুষদের প্রতি ভারতীয় দর্শকদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। ভারত ও পাকিস্তানিদের সম্পর্কে তিক্ততা তৈরির আশঙ্কায় পাকিস্তান ছাড়াও একাধিক উপসাগরীয় দেশে ছবিটি নিষিদ্ধ হওয়ার খবরের কথাও উল্লেখ করেন তিনি। পাকিস্তানি দর্শকরা এই ছবি দেখলে কেমন প্রতিক্রিয়া জানাবেন, তা নিয়েও নিজের কৌতূহল প্রকাশ করেছেন শশী থারুর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks