...
...
Next Story

Putin-Trump hold 90-minute call: যুদ্ধ আবহে ৯০ মিনিটের ফোনালাপ! ট্রাম্পকে বিশেষ সতর্কবাণী পুতিনের

Putin-Trump hold 90-minute call: ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তবে তিনি জানান, এই আলোচনায় ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধই বেশি গুরুত্ব পেয়েছে।

Published on: Apr 30, 2026, 14:17:00 IST
Advertisement

Putin-Trump hold 90-minute call: ইরান ও ইউক্রেন যুদ্ধের জট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিটেরও বেশি সময় ফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার বিষয়টি প্রকাশ্যে এনেছে ক্রেমলিন আধিকারিক ইউরি উশাকভ।

ট্রাম্পকে বিশেষ সতর্কবাণী পুতিনের
ট্রাম্পকে বিশেষ সতর্কবাণী পুতিনের

ক্রেমলিন আধিকারিক ইউরি উশাকভ সংবাদসংস্থা ‘এএফপি’কে জানিয়েছেন, ফোনালাপটি ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে ও এটি ছিল ‘খোলামেলা ও কার্যকর’ ধরনের আলোচনা। এ সময় দুই প্রেসিডেন্ট বিশেষভাবে 'ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করেন।' তিনি আরও জানান, ভ্লাদিমির পুতিন মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক, কারণ এটি আলোচনার সুযোগ তৈরি করবে এবং সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে। তবে পুতিন সতর্ক করে বলেছেন, 'যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল আবারও সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা শুধু ইরান ও তার প্রতিবেশীদের জন্য নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অনিবার্য ও অত্যন্ত ক্ষতিকর পরিণতি বয়ে আনবে।'

উশাকভ আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় ‘সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে রাশিয়া দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ’ ও এই ফোনালাপটি মস্কোর উদ্যোগেই অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তবে তিনি জানান, এই আলোচনায় ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধই বেশি গুরুত্ব পেয়েছে। তিনি আরও বলেন, পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের ইরান বিরোধী যুদ্ধ শেষ করতে ‘সহায়তা করতে চান’, তবে তিনি রুশ নেতাকে আগে ইউক্রেনে আগ্রাসন বন্ধ করার পরামর্শ দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধ ও যুদ্ধবিরতির প্রস্তাব

উশাকভ বলেন, পুতিন জানিয়েছেন তিনি বিজয় দিবস উদযাপনের সময়সীমায় যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত। ট্রাম্প এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন ও উল্লেখ করেছেন যে এই দিবসটি ‘আমাদের যৌথ বিজয়ের স্মারক।’ রাশিয়ায় প্রতি বছর ৯ মে ‘বিজয় দিবস’ পালিত হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির ওপর সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে উদযাপিত হয়। এ উপলক্ষে মস্কোর কেন্দ্রস্থলে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তবে চলতি বছরের অনুষ্ঠানটি ইউক্রেনের পাল্টা হামলার আশঙ্কায় সীমিত পরিসরে আয়োজন করা হবে বলে এর আগে বুধবার জানিয়েছে ক্রেমলিন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe