...
...
Next Story

Trump Assassination Plot Case: ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত পাক নাগরিক, প্রশিক্ষণ চলেছিল পাকিস্তানেই

আসিফকে নিয়োগ দিয়েছিল ইরানি গুপ্তচররা। ব্রুকলিনের একটি আদালতে জুরি তাকে হত্যার ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আসিফ মাচেন্ট অবশ্য দাবি করেছিল, ইরান তার পরিবারকে খতম করে দেওয়ার 'হুমকি' দিয়েছিল, তাই সে এই ষড়যন্ত্রের অংশ নিতে বাধ্য করা হয়েছিল।

Published on: Mar 7, 2026, 11:20:39 IST
By
Prefer HTon Google
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বছর ৪৮-এর পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে। এই আসিফকে নিয়োগ দিয়েছিল ইরানি গুপ্তচররা। ব্রুকলিনের একটি আদালতে জুরি তাকে হত্যার ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। আসিফ মাচেন্ট অবশ্য দাবি করেছিল, ইরান তার পরিবারকে খতম করে দেওয়ার 'হুমকি' দিয়েছিল, তাই সে এই ষড়যন্ত্রের অংশ নিতে বাধ্য করা হয়েছিল।

পাকিস্তানি আসিফকে নিয়োগ দিয়েছিল ইরানি গুপ্তচররা (REUTERS)
পাকিস্তানি আসিফকে নিয়োগ দিয়েছিল ইরানি গুপ্তচররা (REUTERS)

উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে কুইন্সের ফ্লোরাল পার্ক মোটর লজে বসে আসিফ মার্চেন্ট তার এক সহযোগীর সাথে ট্রাম্পকে হত্যার ছক কষছিল। একটি রিপাবলিকান সমাবেশে ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করেছিল তারা দুজনে। তবে আসিফ মার্চেন্টের সহযোগী আসলে একজন এফবিআই তথ্যদাতা ছিলেন। এই আসিফ মার্চেন্ট একজন প্রাক্তন ব্যাঙ্কার। ভাড়াটে খুনি (হিটম্যান) ছদ্মবেশে থাকা দুই গোপন এফবিআই এজেন্টকে পাঁচ হাজার ডলার করে অগ্রিম দিয়েছিল এই আসিফ। ২০২৪ সালের অগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল।

এই আসিফ মার্চেন্ট পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানে থাকাকালীন ২০২২ সালের শেষের দিকে বা ২০২৩-এর গোড়ার দিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হয়ে কাজ শুরু করেছিল সে। এই সময়কালে তাকে 'ট্রেডক্রাফ্ট' (গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দা পদ্ধতি) সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আসিফ মার্চেন্ট আদালতে স্বীকার করে যে সে জানত যে আইআরজিসি একটি ঘোষিত সন্ত্রাসী সংগঠন। এই প্রশিক্ষণ শেষ করার পরে, ২০২৪ সালের এপ্রিলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায় তার ইরানি হ্যান্ডলার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe