...
...
Next Story

US Tariff: 'লিন্ডসের সম্মানে!' নয়া বিলের সমর্থন, ভারত-চিনের উপর ১০০% পর্যন্ত শুল্ক চাপাতে পারেন ট্রাম্প

US Tariff: স্থানীয় সময় মঙ্গলবার নতুন বিলের বিষয়ে কথা বলেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনা প্রধান পাঁচটি দেশের উপর নির্দিষ্ট হারে শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে, যার সর্বোচ্চ হার ১০০ শতাংশ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের সুযোগও থাকবে।

Published on: Jul 15, 2026, 21:51:29 IST
Advertisement

US Tariff: আবারও শুল্কযুদ্ধের ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন সিনেটরদের একটি দল নতুন একটি নিষেধাজ্ঞা বিলের প্রস্তাব দিয়েছে, যেখানে রাশিয়া থেকে তেল আমদানি করা ভারত, চিন-সহ পাঁচটি দেশের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। আগামী আগস্টের আগেই এটি কংগ্রেসে পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত-চিনের উপর ১০০% পর্যন্ত শুল্ক চাপাতে পারেন ডোনাল্ড ট্রাম্প ( AP Photo)
ভারত-চিনের উপর ১০০% পর্যন্ত শুল্ক চাপাতে পারেন ডোনাল্ড ট্রাম্প ( AP Photo)

স্থানীয় সময় মঙ্গলবার নতুন বিলের বিষয়ে কথা বলেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনা প্রধান পাঁচটি দেশের উপর নির্দিষ্ট হারে শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে, যার সর্বোচ্চ হার ১০০ শতাংশ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের সুযোগও থাকবে। ভারত ও চিনের পাশাপাশি স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানও এই প্রস্তাবিত শুল্কের আওতায় আসতে পারে। শুধু তেল আমদানিকারক দেশই নয়, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি নতুন বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত বছরের এপ্রিলে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম কংগ্রেসে একটি শুল্ক বিল উত্থাপন করেছিলেন।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই বিলটি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে করা হচ্ছে। তিনি এটি অন্য যে কোনও কিছুর চেয়ে বেশি চেয়েছিলেন। বিলটি পাস হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ট্রাম্প এই বিলে ইরান ও হিজবুল্লাহর উপর নতুন নিষেধাজ্ঞা যুক্ত করারও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেন, 'তাঁরা এই বিলে ইরানকে যুক্ত করতে যাচ্ছে, যা একটি অত্যন্ত বড় বিষয় হতে চলেছে। এছাড়া হিজবুল্লাহকেও এর অন্তর্ভুক্ত করা হতে পারে।' সম্প্রতি রিপাবলিকান দলের প্রবীণ সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর এই বিলটি দ্রুত পাস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) আইনপ্রণেতারা জোর তৎপরতা চালাচ্ছেন। সিনেটর গ্রাহাম বহু বছর ধরে রাশিয়ার ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে কাজ করে আসছিলেন। তাঁর বিলে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনও দেশ যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে সেই দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। যদিও সেই বিল কার্যকর হয়নি। নতুন প্রস্তাবটি মূলত ওই বিলের সংশোধিত সংস্করণ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks