Donald Trump Eid Qurbani: বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এক বিরল অ্যালবিনো মোষকে শেষ মুহূর্তে ইদের কোরবানি থেকে বাঁচালেন সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা এই মোষটিকে পরে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। তার অদ্ভুত চেহারা এবং সোনালি রঙের চুলের মতো অংশের জন্যই প্রাণীটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে বড় করা হয়েছিল প্রায় ৭০০ কেজি ওজনের এই মোষটিকে। খামারের মালিক জিয়া উদ্দিন মৃদার দাবি, মোষটির মাথার সোনালি চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো হওয়ায় তাঁর ভাই মজা করে ওই নাম দেন। পরে সেই নামই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রাণীটিকে দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ খামারে ভিড় জমাতে শুরু করেন। রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে কোরবানি করার বিষয়টি নিয়ে ঢাকার মার্কিন দূতবাস থেকে চাপ দেওয়া হয় বাংলাদেশ সরকারের উচ্চতম মহলের ওপর।
প্রথমে ইদ-উল-আজহায় কোরবানির জন্য মোষটিকে বিক্রি করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু জনপ্রিয়তা বাড়তে থাকায় এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়। শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মোষটিকে আর কোরবানি দেওয়া যায়নি। সেটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়। যে ব্যক্তি মোষটি কিনেছিলেন, তাঁকেও টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আলাদা একটি ঘেরাটোপে রাখা হয়েছে ওই অ্যালবিনো মোষটিকে। দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে অ্যালবিনো মোষ অত্যন্ত বিরল। সাধারণ কালো রঙের মোষের তুলনায় এদের আলাদা যত্নের প্রয়োজন হয়। প্রতিবেদন অনুযায়ী, এ বছর বাংলাদেশে ইদ উপলক্ষে এক কোটিরও বেশি পশু কোরবানি হতে পারে। সেই আবহেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বিরল মোষটিকে ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে সেই মোষের কোরবানি আটকে দেওয়া হয়।
{{/usCountry}}চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আলাদা একটি ঘেরাটোপে রাখা হয়েছে ওই অ্যালবিনো মোষটিকে। দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে অ্যালবিনো মোষ অত্যন্ত বিরল। সাধারণ কালো রঙের মোষের তুলনায় এদের আলাদা যত্নের প্রয়োজন হয়। প্রতিবেদন অনুযায়ী, এ বছর বাংলাদেশে ইদ উপলক্ষে এক কোটিরও বেশি পশু কোরবানি হতে পারে। সেই আবহেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বিরল মোষটিকে ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে সেই মোষের কোরবানি আটকে দেওয়া হয়।
{{/usCountry}}